1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

ভারতের দীর্ঘতম সমুদ্র সেতুর উদ্বোধন

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১২ জানুয়ারী, ২০২৪
  • ১৬৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : ভারতের মহারাষ্ট্রের মুকুটে যুক্ত হলো নতুন পালক। আজ শুক্রবার খুলে দেওয়া হয়েছে দেশটির দীর্ঘতম সমুদ্র সেতু ‘অটল সেতু’। প্রায় ১৮ হাজার কোটি রুপি ব্যয়ে নির্মিত বহুল প্রতীক্ষিত অটল সেতুর উদ্বোধন করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। খবর ইন্ডিয়ান এক্সপ্রেস ও এই সময়ের।

এই সেতুটি প্রায় ২২ কিলোমিটার দীর্ঘ ছয় লেনের সেতু, যার দৈর্ঘ্য সমুদ্রে প্রায় ১৬.৫ কিলোমিটার এবং স্থলভাগে প্রায় ৫.৫ কিলোমিটার। এটি মুম্বই থেকে পুনে, গোয়া এবং দক্ষিণ ভারতে ভ্রমণের সময়ও অনেকটাই কমিয়ে দেবে।

বাণিজ্যিক এবং অর্থনৈতিক সুবিধার জন্য মুম্বাই এবং নবি মুম্বাইয়ের মধ্যে দূরত্ব কমাতে সমুদ্রের উপর সেতুটি নির্মাণের পরিকল্পনা নিয়েছিল দেশটির কেন্দ্রীয় সরকার। ২০১৬ সালের ডিসেম্বর মাসে সেতুটি ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন নরেন্দ্র মোদী।
জানা গেছে, অটল সেতু নির্মাণে ১ লাখ ৭৭ হাজার ৯০৩ মেট্রিক টন ইস্পাত ব্যবহার করা হয়েছে। সিমেন্ট ব্যবহার করা হয়েছে ৫ লাখ ৪ হাজার ২৫৩ মেট্রিক টন। প্রতিদিন ৭০ হাজারের বেশি যানবাহনের ভার বহন করতে পারবে এই সেতু। ১০০ বছরের মধ্যে সেতুতি ক্ষতির সম্ভাবনা কম বলে দাবি করেছেন সেতু নির্মাণের সঙ্গে যুক্ত ইঞ্জিনিয়ররা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com