1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

ভারতে ভয়ঙ্কর রূপ নিয়েছে ব্ল্যাক ফাঙ্গাস

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৩১ মে, ২০২১
  • ৩০৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: প্রাণঘাতী করোনাভাইরাসে দিশেহারা হয়ে পড়েছে গোটা ভারত। এর মধ্যেই দেশটিতে ভয়ঙ্কর রূপ নিয়েছে ছত্রাকজনিত সংক্রমণ ‘ব্ল্যাক ফাঙ্গাস’। এরই মধ্যে এই সংক্রমণকে মহামারী ঘোষণা ভারতের কেন্দ্রীয় সরকার ও দেশটির বিভিন্ন রাজ্য সরকার।

ভয়ঙ্কর ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হয়ে দেশটির হরিয়ানা রাজ্যে এখন পর্যন্ত ৫০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া বিভিন্ন হাসপাতালে এই ভয়ানক রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন আরও অন্তত ৬৫০ জন।
রবিবার এক বিবৃতিতে এ তথ্য জানান রাজ্যের মুখ্যমন্ত্রী মনোহর লাল খাত্তারি। খবর এনডিটিভি’র।

মনোহর লাল বলেন, এখন পর্যন্ত হরিয়ানায় ৭৫০ জনের দেহে ব্ল্যাক ফাঙ্গাসের উপস্থিতি ধরা পড়েছে। এর মধ্যে ৫৮ জন এর মধ্যেই সুস্থ হয়ে উঠেছেন এবং ৫০ জন মারা গেছেন। অপরদিকে চিকিৎসা নিচ্ছেন ৬৫০ জন।

‘ব্ল্যাক ফাঙ্গাসের চিকিৎসায় ব্যবহৃত ইনজেকশন সংগ্রহের চেষ্টা চালিয়ে যাচ্ছে রাজ্য সরকার। বেশ কিছু সরকারি হাসপাতালে ইতোমধ্যেই এসব ইঞ্জেকশন ব্যবহার করা হচ্ছে। আমরা এখন পর্যন্ত ৬ হাজার ইনজেকশনের শিশি হাতে পেয়েছি। আগামী দু’দিনে আমরা আরো ২ হাজার ইসজেকশন পাবো। এছাড়া আরো ৫ হাজার ইনজেকশনের অর্ডার দেওয়া হয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার ব্ল্যাক ফাঙ্গাস বা মিউকরমিকোসিস রোগে আক্রান্তদের চিকিৎসা সেবা দিতে সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালের শয্যা সংখ্যা ২০ থেকে ৭৫ এ বাড়ানোর নির্দেশ দেন স্বাস্থ্যমন্ত্রী অনিল ভিজ। কোনো বিলম্ব না করে রোগীদের জন্য ওষুধ সহজলভ্য রাখতে স্থানীয় কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি।

এদিকে, ভারতের পশ্চিমবঙ্গে ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হয়ে আরও এক নারীর মৃত্যু হয়েছে। পশ্চিমবঙ্গে এ নিয়ে দু’জন নারীর মৃত্যুর ঘটনা ঘটলো। এ পর্যন্ত রাজ্যটিতে ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্তের সংখ্যা ২৩ জন। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস, বিজনেস স্ট্যান্ডার্ড

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com