1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

ভারি বৃষ্টি ও বন্যার আশঙ্কা: ক্ষতিগ্রস্ত কৃষকদের ৩ মাস সহায়তা দেবে সরকার

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ১০১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক : দেশের বিভিন্ন অঞ্চলে টানা ভারি বৃষ্টির ফলে বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে। বিশেষ করে সিলেট বিভাগের কয়েকটি নদীর পানি ইতোমধ্যে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, অন্তত পাঁচ জেলায় বন্যার আশঙ্কা রয়েছে।
এ অবস্থায় সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়ছেন কৃষকরা। হাওরাঞ্চলে পাকা ধান রক্ষায় কৃষকদের হিমশিম খেতে হচ্ছে। অনেক এলাকায় ইতোমধ্যে ফসলি জমি পানিতে তলিয়ে গেছে।
এ পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২৯ এপ্রিল) সকালে জাতীয় সংসদে সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদের এক প্রশ্নের জবাবে তিনি জানান, ক্ষতিগ্রস্ত কৃষকদের আগামী তিন মাস সরকারি সহায়তা দেওয়া হবে।
প্রধানমন্ত্রী বলেন, আবহাওয়া পূর্বাভাসের ভিত্তিতে তিন দিন আগেই সুনামগঞ্জসহ হাওর অঞ্চলের প্রশাসনকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। এরপরও ভারি বৃষ্টির কারণে অনেক এলাকায় ক্ষয়ক্ষতি হয়েছে।
তিনি আরও জানান, দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রীর সঙ্গে এ বিষয়ে ইতোমধ্যে আলোচনা হয়েছে এবং সংশ্লিষ্ট এলাকাগুলোতে ক্ষতিগ্রস্ত কৃষকদের চিহ্নিত করে দ্রুত সহায়তা পৌঁছে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
সরকারি এই সহায়তার আওতায় সিলেট বিভাগের হাওরাঞ্চলসহ ময়মনসিংহের কিছু ক্ষতিগ্রস্ত এলাকাও অন্তর্ভুক্ত থাকবে বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com