1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

ভালো নির্বাচন দিতে না পারলে জনগণ ক্ষমা করবে না: শায়েখে চরমোনাই

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪
  • ১৪১ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক: ভালো নির্বাচন উপহার দিতে না পারলে নতুন নির্বাচন কমিশনকে দেশের জনগণ কখনোই ক্ষমা করবে না বলে হুঁশিয়ার করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির ও শায়েখে চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম।

শুক্রবার (২২ নভেম্বর) বিকেলে ভোলা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ইসলামী আন্দোলন ভোলা উত্তর শাখার আয়োজনে গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।

নতুন নির্বাচন কমিশনের প্রধানকে (সিইসি) উদ্দেশ করে শায়েখে চরমোনাই বলেন, যদি ভালো একটি নির্বাচন উপহার দিতে না পারেন, তাহলে দেশের জনগণ কখনই আপনাকে ক্ষমা করবে না। দেশের জনগণ নিরপেক্ষ, নির্দলীয় ও গ্রহণযোগ্য একটি নির্বাচন চায়। যে নির্বাচনে প্রত্যেক মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।

সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরির জন্য নতুন সিইসিকে আহ্বান জানিয়ে তিনি বলেন, এমন পরিবেশ তৈরি করুন, যাতে নির্বাচনে প্রত্যেক মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে। পছন্দমতো প্রার্থীকে জনগণ ভোট দিয়ে বিজয়ী করতে পারে। এমন এটি নির্বাচনের ব্যবস্থাই কমিশনকে করতে হবে।

ফয়জুল করিম বলেন, হত্যাকারী, খুনি ও লুটেরা আবারও ক্ষমতায় আসার জন্য চক্রান্ত করছে। তাদেরকে ঐক্যবদ্ধ হয়ে মোকাবিলা করতে হবে। এসময় যে দল বা ব্যক্তির মধ্যে দুর্নীতি ও চাঁদাবাজ আছে, তাদের দল না করা ও তাদের ভোট না দেওয়ার জন্য আহ্বান জানান তিনি।

ভোলার গ্যাস প্রসঙ্গে তিনি বলেন, ভোলার গ্যাসে ভোলার জনগণের অধিকার বেশি। তাই ভোলার ঘরে ঘরে গ্যাস সংযোগ দিবে হবে। ভোলা-বরিশাল ব্রিজ খুবই প্রয়োজন। সরকারকে বিষয়টি গুরুত্ব সহকারে দেখার আহ্বান জানান শায়েখে চরমোনাই।

এসময় আরও বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের সিনিয়র যুগ্ম-মহাসচিব গাজী আতাউর রহমান, ইসলামী আন্দোলনের বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, ওবায়েদুর রহমান বিন মোস্তফা, ভোলা উত্তর শাখার সভাপতি আতাউর রহমান মোমতাজী, সেক্রেটারি তরিকুল ইসলাম প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com