1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

ভিসা আবেদন প্রক্রিয়া দ্রুত শেষ করবে ইতালি দূতাবাস

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪
  • ১৩০ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক: দীর্ঘদিন ধরে জমে থাকা ভিসা আবেদনসমূহের দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনার প্রেক্ষিতে কনস্যুলার শাখার লোকবল বাড়ানোসহ একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে ঢাকার ইতালি দূতাবাস। বৃহস্পতিবার (৩ অক্টোবর) রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, দূতাবাসটিতে বর্তমানে প্রায় ৪০ হাজারের অধিক কাজ সংক্রান্ত ভিসার আবেদন বিবেচনাধীন। সমস্ত প্রক্রিয়া সম্পাদনপূর্বক এরই মধ্যে তারা স্ব-স্ব আবেদনকারীর কাছে পাসপোর্ট ফেরত দেওয়া শুরু করেছে। এরই ধারাবাহিকতায় আগামী দুই মাসের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক (অন্তত ২০,০০০) আবেদনের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণপূর্বক পাসপোর্ট ফেরত দেওয়ার বিষয়ে আশ্বাস দিয়েছে ঢাকার ইতালি দূতাবাস।

তবে ইতালি দূতাবাস জানায়, জাল কাগজপত্র শনাক্তকরণ ও দুর্নীতি প্রতিরোধে জমা করা সব ডকুমেন্ট বিশেষভাবে যাচাই করা অত্যাবশ্যকীয় বিধায় শুধুমাত্র কাজের অনুমতিপত্র জমা দিলেই ভিসা প্রাপ্তির বিষয়টি নিশ্চিত নয়। কাজ ছাড়াও অধ্যয়ন, ব্যবসা, পর্যটন, পারিবারিক ভিসা ইত্যাদি ক্যাটাগরিতে ইতালি দূতাবাসে জমাকৃত ভিসা আবেদনের সংখ্যাও দিন দিন বাড়ছে।

ভিসা প্রদানে প্রয়োজনীয় সময় বা ভিসার চূড়ান্ত সিদ্ধান্ত এবং তার প্রেক্ষিতে আপিল সংক্রান্ত বিষয়সমূহ শুধুমাত্র ইতালির প্রযোজ্য আইন ও প্রবিধান দ্বারা নিয়ন্ত্রিত এবং দূতাবাসও তা প্রয়োগ করতে বাধ্য। অগ্রাধিকার ভিত্তিতে ভিসা সংক্রান্ত এ জটিলতা নিরসনে সব প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের মাধ্যমে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ অব্যাহত রাখার ব্যাপারে প্রতিশ্রুতি দিয়েছে ঢাকাস্থ ইতালি দূতাবাস। এ বিষয়ে আবেদনকারীসহ সবার সহযোগিতা একান্তভাবে কাম্য।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com