1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

ভুল কেন্দ্রে পরীক্ষার্থী, যা করল পুলিশ

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২
  • ২৭০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : সকাল ১১টায় এসএসসি পরীক্ষা ছিল মিমের। হাতে কিছুটা সময় নিয়ে কেন্দ্রে রওনা হলেন ঐ পরীক্ষার্থী। তবে, নিজের কেন্দ্র ভেবে যেখানে তিনি পৌঁছলেন, সেটা তার কেন্দ্র ছিল না। মিম যখন ভুল কেন্দ্রে আসার বিষয়টি বুঝতে পারে তখনই তার সহায়তায় এগিয়ে আসেন ‘পুলিশ’।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর উত্তরার একটি এসএসসি পরীক্ষা কেন্দ্রে এ ঘটনা ঘটে। এ ঘটনার একটি ভিডিও রয়েছে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মোহসিনের ফেসবুক পেইজে, যা এরই মধ্যে ভাইরাল।

ভিডিওতে দেখা যায়, ভুল কেন্দ্রে এসে নার্ভাস হয়ে পড়েন ঐ শিক্ষার্থী। এ সময় উত্তরা পশ্চিম থানার পুলিশ এগিয়ে আসে। মিমকে বলা হয়, ‘তুমি চিন্তা করো না মা, আমরা তোমাকে ঠিক টাইমেই মধ্যেই পোঁছে দিচ্ছি।’ এরপর মিমকে নিয়ে পুলিশের গাড়িতে তোলা হয়। তাকে নিয়ে উত্তরা গার্লস স্কুল কেন্দ্রে রওনা হয় ওই গাড়ি।

ভুল কেন্দ্র থেকে বের করে পুলিশের গাড়িতে ওঠানো পর্যন্ত প্রতি মুহূর্তে বারবার মিমকে স্বাভাবিক রাখতে কথা বলে যাচ্ছিলেন উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোহসিন পিপিএম। পুলিশ দ্রুতই মিমকে সঠিক কেন্দ্রে পৌঁছে দেয়। এরপর মিমের মুখে হাসি ফোটে, হাসি মুখে কেন্দ্রে প্রবেশ করেন।

মিমকে সঠিকভাবে পৌঁছে দেওয়া হয়েছে কি না সেটাও দায়িত্বরত কর্মকর্তার কাছ থেকে নিশ্চিত হন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোহসিন পিপিএম।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com