1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

ভুয়া ম্যাজিস্ট্রেট সেজে প্রতারণার অভিযোগে নারী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বৃহস্পতিবার, ৫ আগস্ট, ২০২১
  • ৪২৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: রংপুরে ভুয়া ম্যাজিস্ট্রেট সেজে প্রতারণা করত এক নারী। তবে শেষ রক্ষা হয়নি। প্রতারণার অভিযোগে ভুয়া ম্যাজিস্ট্রেট তাসনিম সরকার ওরফে অনামিকাকে গ্রেফতার করেছে রংপুর পিবিআই। আজ দুপুরে পিবিআই কার্যালয়ে সংবাদ সম্মেলন করে পুলিশ সুপার এবিএম জাকির হোসেন এ তথ্য জানিয়েছেন।

সংবাদ সম্মেলনে বলা হয়, গত ২ আগস্ট রংপুর নগরীর সিও বাজারের বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন আনজু মিয়া (৫১)। এ ঘটনায় আনজুর স্ত্রী রংপুর মেট্রোপলিটন থানায় সাধারণ ডায়েরি করেন। পরদিন ৩ আগস্ট পিবিআইয়ের একটি টিম নিখোঁজ আনজু মিয়াকে রংপুর নগরীর ডিসির মোড়ে অবস্থিত ‘সুস্থ জীবন মাদক নিরাময় কেন্দ্র’ থেকে উদ্ধার করেন।

জিজ্ঞাসাবাদে আনজু জানান, গত ৬ মাস আগে বিমানে ভ্রমণের সময় অনামিকার সাথে পরিচয় ও ব্যক্তিগত ফোন নম্বর আদান-প্রদান হয় আনজু’র। এরপর ২ আগস্ট সকালে অনামিকা ফোনে আনজুকে জিলা স্কুলের গেটে ডেকে পাঠান। সেখানে একটি নোহা গাড়িতে বসে থাকা অনামিকাকে দেখে আনজু এগিয়ে গেলে ২-৩ জন অপরিচিত ব্যক্তি তাকে ঘিরে ফেলে এবং জোরপূর্ব পার্শ্ববর্তী সুস্থ জীবন মাদক নিরাময় কেন্দ্রে নিয়ে যান। এরপর আনজুর দেহ তল্লাশি করে নগদ ৪৪ হাজার ২৫০ টাকা, হাতঘড়ি, স্বর্ণের আংটি, ড্রাইভিং লাইসেন্স নিয়ে নেন। এ বিষয়ে আনজু আটককারীদের কাছে জানতে চাইলে তারা বলেন, ম্যাজিস্ট্রেট অনামিকার অনুরোধে মাদকাসক্তের চিকিৎসার জন্য নিরাময় কেন্দ্রে আনা হয়েছে। এরই মধ্যে নিরাময় কেন্দ্র থেকে আনজুর ডোপ টেস্টও করা হয়। এদিকে আনজু’র নিখোঁজের বিষয়টি পিবিআইয়ের নজরে এলে ৩ আগস্ট তথ্য প্রযুক্তির ব্যবহার করে তাকে উদ্ধার করা হয়। এরপর বৃহস্পতিবার ভোর রাতে পিবিআইয়ের সদস্যরা দিনাজপুরের ফুলবাড়ি উপজেলা থেকে আনিকা তাসনিম ওরফে অনামিকাকে গ্রেফতার করে। অনামিকা ফুলবাড়ির কাটাবাড়ি এলাকার শাহজাহান সরদারের মেয়ে।

পিবিআইয়ের পুলিশ সুপার এবিএম জাকির হোসেন বলেন, কথিত নারী ম্যাজিস্ট্রেট প্রতারক অনামিকা সরকার ও অন্যান্য সদস্যরা ছদ্মবেশে নিত্য নতুন প্রতারণা করে মানুষকে ঠকিয়ে থাকে। এদের নামে বিভিন্ন থানায় মামলাও রয়েছে। এ মামলাটি তদন্তাধীন রয়েছে এবং গ্রেফতারকৃত অনামিকাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com