1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

ভোটের এক মাস আগেই কুমিল্লায় বিজিবি মোতায়েন

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৫ মে, ২০২২
  • ২২৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের এক মাস আগে আজ রোববার থেকে বিজিবিকে মাঠে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। রিটার্নিং কর্মকর্তা শাহেদুন্নবী চৌধুরী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, প্রচারণা শুরু হলে তিনজন নির্বাহী ম্যাজিস্ট্রেট আচরণবিধি পর্যবেক্ষণে মাঠে থাকবেন। আপাতত আজ থেকে এক প্লাটুন বিজিবিকে মাঠে থাকার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। তাদের সঙ্গে থাকবেন একজন ম্যাজিস্ট্রেট।

কুমিল্লা-১০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ইসহাক জানান, একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট এই বিজিবি প্লাটুনের দায়িত্বে থাকবেন। যে কোন অপ্রীতিকর ঘটনা ঠেকাতে ব্যবস্থা নেওয়া হয়েছে। এখনই প্রার্থীদের প্রচারণা শুরুর কথা নয়। তারপরও যারা প্রচারণার চেষ্টা চালাচ্ছেন তাদের শোকজ ও মৌখিকভাবে সতর্ক করা হচ্ছে।

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে ১৮৯ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এরমধ্যে ৫ জন মেয়র, ১৪৭ জন কাউন্সিলর এবং ৩৭ জন সাধারণ কাউন্সিলর পদপ্রার্থী। এ পর্যন্ত ১২ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। আগামী ১৫ জুন কুমিল্লা সিটি করপোরেশনে ভোটগ্রহণ শুরু হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com