1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

মডেল পিয়াসার দুই সহযোগী জিসান-মিশুর রিমান্ড মঞ্জুর

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৫ আগস্ট, ২০২১
  • ৩৬৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ৬ মামলায় মডেল ফারিয়া মাহবুব পিয়াসার দুই সহযোগী শরফুল হাসান ওরফে মিশু হাসান ও মাসুদুল ইসলাম ওরফে জিসানকে মোট ১৬ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

এর মধ্যে মাসুদুলকে জিজ্ঞাসাবাদের জন্য তিন মামলায় ৭ দিন এবং শরফুলকে জিজ্ঞাসাবাদের জন্য তিন মামলায় ৯ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।

এর আগে এই দুজনকে ৪০ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে এই দুই আসামিকে হাজির করে ভাটারা থানা-পুলিশ এ রিমান্ড আবেদন করে।

মামলাগুলো হয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, বিশেষ ক্ষমতা আইন, অস্ত্র নিয়ন্ত্রণ আইন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে।

গ্রেপ্তারের পর র‌্যাবের পক্ষ থেকে বলা হয়, আসামি শরফুল ও মাসুদুল একটি সংঘবদ্ধ চক্রের সদস্য। এই চক্রের সদস্য সংখ্যা ১০ থেকে ১২ জন। তাঁরা রাজধানীর গুলশান, বারিধারা, বনানীসহ বিভিন্ন অভিজাত এলাকায় পার্টি বা ডিজে পার্টির নামে মাদক সেবনসহ নানাবিধ অনৈতিক কর্মকাণ্ডের ব্যবস্থা করে থাকেন। ওই সব পার্টিতে উচ্চবিত্ত পরিবারের সদস্যরা অংশগ্রহণ করে থাকেন। তাঁরা অংশগ্রহণকারীদের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ পেয়ে থাকেন। প্রতিটি পার্টিতে ১৫-২০ জন অংশগ্রহণ করতেন। এ ছাড়া বিদেশেও প্লেজার ট্রিপের আয়োজন করতেন তারা।

একইভাবে উচ্চবিত্তের প্রবাসীদের জন্যও দুবাই, ইউরোপ ও আমেরিকায় এ ধরনের পার্টি আয়োজন করতেন এবং ক্লায়েন্টদের গোপন ছবি ধারণ করে অপব্যবহার করতেন বলে জিজ্ঞাসাবাদে জানান।

গ্রেপ্তারের পর র‍্যাবের পক্ষ থেকে বলা হয়, আসামি শরফুল ও মাসুদুল একটি সংঘবদ্ধ চক্রের সদস্য। এই চক্রের সদস্য ১০ থেকে ১২ জন। তাঁরা রাজধানীর বিভিন্ন অভিজাত এলাকা বিশেষ করে গুলশান, বারিধারা, বনানীসহ বিভিন্ন এলাকায় পার্টি বা ডিজে পার্টির নামে মাদক সেবনসহ নানাবিধ অনৈতিক কর্মকাণ্ডের ব্যবস্থা করে থাকেন। ওই সব পার্টিতে তাঁরা অংশগ্রহণকারীদের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ পেয়ে থাকেন।

অংশগ্রহণকারীরা উচ্চবিত্ত পরিবারের সদস্য। প্রতিটি পার্টিতে ১৫-২০ জন অংশগ্রহণ করতেন। এ ছাড়া বিদেশেও প্লেজার ট্রিপের আয়োজন করতেন। একইভাবে উচ্চবিত্তের প্রবাসীদের জন্যও দুবাই, ইউরোপ ও আমেরিকায় এ ধরনের পার্টি আয়োজন করতেন। তাঁরা ক্লায়েন্টদের গোপন ছবি ধারণ করে অপব্যবহার করতেন বলে জিজ্ঞাসাবাদে জানান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com