1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

মধ্য ফেব্রুয়ারি পাকিস্তানে নির্বাচন

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩
  • ১৬৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: মধ্য ফেব্রুয়ারিতে পাকিস্তানে জাতীয় নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছে নির্বাচন কমিশন। আওয়ামী ন্যাশনাল পার্টির (এএনপি) নেতাদের সঙ্গে সাক্ষাতের পর কমিশন এ প্রতিশ্রুতি দেয়। অন্যদিকে পাঞ্জাব প্রাদেশিক পরিষদের নির্বাচন ১৪ই মে করার জন্য এর আগে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছিল তার একটি রিভিউ পিটিশন করে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার তা খারিজ করে দেন সুপ্রিম কোর্ট। শুনানির সময় প্রধান বিচারপতি উমর আতা বান্দিয়াল বলেন, যখনই সংবিধান লঙ্ঘন হবে, তখন তাতে হস্তক্ষেপ করবে আদালত। এ বছর প্রধান বিচারপতি উমর আতা বান্দিয়ালের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ গঠন করা হয়। তাতে বিচারকরা ৩০শে এপ্রিলের পরিবর্তে ৮ই অক্টোবর নির্বাচন করার যে সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন তাকে অবৈধ ঘোষণা করেন। পক্ষান্তরে ১৪ই মে পাঞ্জাবে নির্বাচন করার নির্দেশ দেন।

বুধবার এএনপির প্রতিনিধি এবং নির্বাচনী পর্যবেক্ষকদের সঙ্গে নির্বাচনী রোডম্যাপ নিয়ে পরামর্শ করে নির্বাচন কমিশন। সেখানে এএনপি অনুরোধ রাখে যদি ৯০ দিনের মধ্যে নির্বাচন করা উপযুক্ত না হয়, তাহলে যেন নির্বাচনের তারিখ ও শিডিউল ঘোষণা করা হয়। কমিশনের সঙ্গে বৈঠকের পর মিয়া ইফতিখার বলেন, কমিশন তাদেরকে নিশ্চয়তা দিয়েছে যে নির্বাচন হবে মধ্য ফেব্রুয়ারিতে।

এর মধ্যে পার্লামেন্টের আসন পুনর্বিন্যাস সম্পন্ন হবে। তবে ৯০ দিনের মধ্যে নির্বাচন হওয়ার বাধ্যবাধকতা আছে বলে নিজেদের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন মিয়া ইফতিখার হোসেন ও জাহিদ খান। সূত্র এক্সপ্রেস ট্রিবিউন

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com