1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

মনোনয়নপত্র প্রত্যাহার করায় জাপা থেকে বহিষ্কার লুৎফর রেজা খোকন

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৮৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : কুমিল্লা-৭ চান্দিনা আসনের উপ-নির্বাচনে জাতীয় পার্টির দলীয় প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছে। দলের নীতি-নির্ধারকদের অনুমতি ছাড়া নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কারণে কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট লুৎফর রেজা খোকনকে জাতীয় পার্টির সদস্যসহ সকল পদ-পদবী থেকে বহিস্কার করা হয়েছে ।

শুক্রবার জাতীয় পার্টি চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।

সূত্র জানায়,কুমিল্লা-৭ আসনের উপ-নির্বাচনের তফসিল ঘোষণার পর জাতীয় পার্টির দলীয় মনোনয়ন পান কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট ও কুমিল্লা উত্তর জেলা জাতীয় পার্টির আহবায়ক লুৎফর রেজা খোকন। সেই মোতাবেক গত ১৩ সেপ্টেম্বর তিনি দলীয় নেতা-কর্মী নিয়ে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয় ও রিটার্নিং অফিসার দুলাল তালুকদারের নিকট মনোনয়নপত্র জমা দেন। মনোনয়নপত্র জমা দেওয়ার দুইদিন পর গত ১৬ সেপ্টেম্বর সন্ধ্যায় নির্বাচন থেকে সরে দাঁড়ান চান্দিনা উপজেলাসহ কুমিল্লা উত্তর জেলা জাতীয় পার্টির অন্যতম নেতা লুৎফর রেজা খোকন।

এ ব্যাপারে লুৎফর রেজা খোকনের ব্যক্তিগত মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলেও তাঁর ব্যবহৃত ফোনটি বন্ধ পাওয়া যায়।

প্রসঙ্গত, ৩০ জুলাই ওই আসন থেকে পাঁচবার নির্বাচিত সাংসদ সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক মো. আলী আশরাফ এর মৃত্যুতে আসনটি শ‚ন্য হয়। আগামী ৭ অক্টোবর ভোট গ্রহণের দিন ধার্য করে ২ সেপ্টেম্বর নির্বাচনী তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com