1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

মনোহরদীতে ইমাম সম্মেলন অনুষ্ঠিত

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২৫
  • ১৫৫ বার দেখা হয়েছে

মো.এমরুল ইসলাম জেলা প্রতিনিধি,নরসিংদী: নরসিংদীর মনোহরদীতে ২০২৪-২৫ অর্থ বছরে উপজেলা পর্যায়ে প্রশিক্ষণ প্রাপ্ত ইমামদের নিয়ে ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার(১৬ জানুয়ারী)সকালে ইসলামী ফাউন্ডেশন মনোহরদী কর্তৃক আয়োজিত উপজেলা মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্রে এ সম্মেলনটি অনুষ্ঠিত হয়।

উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ইমামদের উদ্দেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন,উপজেলা নির্বাহী অফিসার এম.এ মুহাইমিন আল জিহান।

ইসলামী ফাউন্ডেশনের উপজেলা ফিল্ড সুপারভাইজার,মুনতাজ উদ্দীন এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্য উপস্থিত ছিলেন,নরসিংদী জেলার মাস্টার ট্রেইনার নূরে আলম,উপজেলা কৃষি অফিসার রুনা আক্তার, ইমাম মুয়াজ্জিন কল্যাণ সমিতির সভাপতি রফিকুল ইসলাম ও চন্দনবাড়ী ইসলামীয়া কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মাও.ইব্রাহিম আকন্দ প্রমূখ।

অত্র অনুষ্ঠানে আসা মসজিদের খতিব ও ইমামগনের উদ্দেশ্যে অথিতিবৃন্দ বলেন,ইমাম ও মুয়াজ্জিনগন ৪৫ দিনের প্রশিক্ষণে ইসলামিক ফাউন্ডেশন আর্থ-সামাজিক উন্নয়নে মসজিদের ইমাম,মুয়াজ্জিন,মউশিক শিক্ষক এবং বেকার নারী ও পুরুষদেরকে বিভিন্ন বিষয়ে প্রক্ষিণ দিয়ে থাকে। ইমাম প্রশিক্ষণ একাডেমীতে ইমাম ও মুয়াজ্জিনদেরকে ৭টি বিষয়ে
প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে। সে বিষয়গুলো হলো
১/ইসলামিয়াত (শুদ্ধভাবে কুরআন তেলাওয়াত ও মাসয়ালা-মাসায়েল শিক্ষা ইত্যাদি ২/কৃষি ও বনায়ন ৩/ প্রানি সম্পদ পালন ও মৎস্য চাষ ( হাসঁ-মুরগী ও পশুপালন ইত্যাদি) ৪/ পরিবেশ ও সামাজিক উন্নয়ন
৫/প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা ও পরিবার কল্যাণ ( প্রাথমিক চিকিৎসা ইত্যাদি) ৬/বাংলাদেশ ও বিশ্বপরিচয়। ৭/বিজ্ঞান তথ্য ও প্রযুক্তি ইত্যাদী।

এ ছাড়াও বিভিন্ন খামার তৈরির মাধ্যমে ইমামরা স্বাবলম্বী হবে বলে অতিথিবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com