1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

মনোহরদী থানা পুলিশ কর্তৃক ২টি বিদেশী পিস্তল,তাজাগুলি উদ্ধারসহ ২জন অস্ত্র ব্যবসায়ী গ্রেপ্তার

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
  • ১৭০ বার দেখা হয়েছে

 

মো.এমরুল ইসলাম জেলা প্রতিনিধি,নরসিংদী :

নরসিংদীর মনোহরদীতে থানা পুলিশ কর্তৃক ২ টি বিদেশী পিস্তল,তাজা গুলি উদ্ধারসহ ২ জন অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

রবিবার (১৬ মার্চ )প্রেস ব্রিফিংয়ে এ বিষয়টি নিশ্চিত করেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আব্দুল হান্নান।

এর আগে শনিবার রাত ৮ টার দিকে মনোহরদী থানার একদুয়ারিয়া ইউনিয়নের চঙ্গভান্ডা সাকিনস্থ মুরগী বাজারের পাশ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো-নরসিংদীর শিবপুর থানার আশ্রাবপুর এলাকার মন্তাজ উদ্দিন প্রধান এর ছেলে মো: মামুন প্রধান (৩৬) ও আশ্রাফপুর (চাকবাড়ী) এলাকার মৃত দেলোয়ার হোসেন খান এর ছেলে আজিম খান (২৫)।

পুলিশ সুপার জানান, শনিবার রাতে অবৈধ অস্ত্র ও গুলি বিক্রির উদ্দেশ্যে দুই যুবক মনোহরদীর চঙ্গভান্ডাস্থ মুরগী বাজারের পূর্ব পাশে অপেক্ষা করছে এমন গোপন তথ্য পায় মনোহরদী থানা পুলিশ। পরে মনোহরদী থানার এসআই(নিঃ)/মোহাম্মদ শাহিনুর ইসলাম এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সেখানে বিশেষ অভিযান পরিচালনা করে মো: মামুন প্রধান ও আজিম খান নামের দুইজনকে একটি রেজিস্ট্রেশন বিহীন মোটরসাইকেলসহ আসামীদের আটক করে। এসময় তাদেরকে তল্লাশী করে তাদের হেফাজতে রাখা ম্যাগজিনসহ একটি সিলভার রংয়ের কাঠের বাটযুক্ত বিদেশী পিস্তল ও একটি কালো রং করা কাঠের বাটযুক্ত ম্যাগজিন সহ বিদেশী পিস্তল এবং ২ রাউন্ড গুলি জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে মনোহরদী থানায় নিয়মিত মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com