1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

মন্ত্রী-প্রতিমন্ত্রীদের সফরে নতুন প্রটোকল জারি, বিমানবন্দর থেকে জেলা-উপজেলায় নির্দিষ্ট নির্দেশনা

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ১১২ বার দেখা হয়েছে

স্টাফ রিপোর্টার : মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের রাষ্ট্রীয় বা সরকারি কাজে বিদেশ গমন, দেশে প্রত্যাবর্তন এবং অভ্যন্তরীণ সফরকালে অনুসরণীয় রাষ্ট্রাচার (প্রটোকল) সংক্রান্ত নতুন নির্দেশাবলি জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। গত ১৬ এপ্রিল জারি করা এ নির্দেশনা সোমবার (২০ এপ্রিল) প্রকাশ করা হয়।
নতুন নির্দেশনা অনুযায়ী, বিদেশ সফরে যাওয়া ও দেশে ফেরার সময় সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগের অতিরিক্ত সচিব বা যুগ্মসচিবকে বিমানবন্দরে উপস্থিত থাকতে হবে। দেশের অভ্যন্তরে সফরের ক্ষেত্রে মন্ত্রী বা প্রতিমন্ত্রীর ইচ্ছা অনুযায়ী তাদের একান্ত সচিব ঢাকা ত্যাগ ও প্রত্যাবর্তনের সময় উপস্থিত থাকবেন।
জেলা পর্যায়ে সফরের সময় যথাসম্ভব জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার (এসপি) এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের স্থানীয় জ্যেষ্ঠ কর্মকর্তা আগমন ও বিদায়ের সময় অভ্যর্থনা জানাবেন। তবে ডিসি বা এসপির নিজস্ব সরকারি কর্মসূচি থাকলে তা বাতিল না করে অতিরিক্ত জেলা প্রশাসক বা অতিরিক্ত পুলিশ সুপার দায়িত্ব পালন করবেন। প্রয়োজনে মন্ত্রীর ইচ্ছায় তারা সফরসূচি পরিবর্তন করতে পারবেন।
উপজেলা পর্যায়ে সফরের ক্ষেত্রে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), সহকারী পুলিশ সুপার এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা দায়িত্ব পালন করবেন। এ ক্ষেত্রে সাধারণত জেলা প্রশাসক বা পুলিশ সুপারের উপস্থিতি প্রয়োজন হবে না।
এছাড়া, প্রয়োজন না হলে ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার ও যশোরের বিমানবন্দর বা রেলস্টেশনে জেলা প্রশাসকের উপস্থিতি বাধ্যতামূলক নয়। ট্রানজিট হিসেবে অন্য জেলার বিমানবন্দর বা স্টেশন ব্যবহৃত হলে সেখানে সংশ্লিষ্ট জেলার প্রতিনিধিকে উপস্থিত থাকতে হবে।
নির্দেশনায় আরও বলা হয়, সফরসূচি পাওয়ার সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট জেলার পুলিশ সুপার নিরাপত্তা নিশ্চিত করবেন। রেলপথে ভ্রমণের ক্ষেত্রে রেলওয়ে পুলিশ সংশ্লিষ্ট সকল স্টেশনকে আগাম অবহিত করবে এবং গুরুত্বপূর্ণ স্টেশনগুলোতে পুলিশ কর্মকর্তার উপস্থিতি নিশ্চিত করা হবে।
সাধারণ নির্দেশনা:
নতুন প্রটোকলে সফরসূচি সময়মতো সংশ্লিষ্টদের জানানো, পরিবর্তন হলে তা দ্রুত অবহিত করা, সরকারি ও ব্যক্তিগত সফরের পার্থক্য স্পষ্ট করা এবং প্রয়োজন অনুযায়ী যানবাহন ও আবাসনের ব্যবস্থা সংক্রান্ত বিষয়গুলো উল্লেখ করা হয়েছে। ব্যক্তিগত সফরের ক্ষেত্রে সরকারি সুবিধা নিলে নির্ধারিত নিয়মে মূল্য পরিশোধ করতে হবে।
এছাড়া, সার্কিট হাউজ বা সরকারি রেস্ট হাউজের বাইরে অবস্থান করলেও নিরাপত্তা ও প্রটোকল সংক্রান্ত নির্দেশনা কার্যকর থাকবে।
মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, এর আগে ২০২৪ সালের ২৭ আগস্ট জারি করা নির্দেশনার পরিবর্তে এই নতুন নির্দেশনা কার্যকর হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com