1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

মমতাকে খুনের হুমকি

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৭ আগস্ট, ২০২১
  • ২৮৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী ও ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের প্রধান মমতা ব্যানার্জিকে খুনের হুমকি দেওয়ার অভিযোগ উঠল কলকাতা বিশ্ববিদ্যালয়ের জুলজি বিভাগের এক অধ্যাপকের বিরুদ্ধে। ইতোমধ্যেই কলকাতা পুলিশের সদর কার্যালয় লালবাজারে অরিন্দম ভট্টাচার্য নামে অভিযুক্ত ওই অধ্যাপকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। নিজের ফেসবুক পেজে একাধিক বিতর্কিত পোস্ট ও কমেন্টের মাধ্যমে মুখ্যমন্ত্রীর খুনের হুমকি দেন তিনি।

ফেসবুকে অরিন্দম লেখেন ‘এখনো হত্যা করতে চাই..পা চাটা কুত্তা আমি নই..আমি অশিক্ষিত বিরোধী।’ এরপর তিনি লেখেন ‘তোমার জ্ঞান শুনবো না। আমার বউয়ের চাকরি নেই। ওই বদমাসি করো না।’

অভিযোগ, নির্বাচনের আগেও এমন বেশকিছু বিতর্কিত পোস্ট করেছিলেন অরিন্দম ভট্টাচার্য। সম্প্রতি ফের একবার বিতর্কিত পোস্ট করতেই ওই অধ্যাপকের বিরুদ্ধে লালবাজারের সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ করেন কলকাতার বাসিন্দা তমাল দত্ত নামের এক গবেষক।

অভিযোগপত্রে তমাল লেখেন ‘গত ২৬ আগস্ট দুপুর ২টার দিকে ফেসবুক সার্চ করতে গিয়েই বিতর্কিত বিষয়টি তার নজরে আসে। ২৫ আগস্ট অরিন্দম ভট্টাচার্য নামে জুলজি বিভাগের এক অধ্যাপকের ফেসবুক পেজে ওই বিতর্কিত মন্তব্যটি আমি দেখতে পাই। যেখানে অরিন্দম আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে খুনের ইচ্ছা প্রকাশ করেছেন। এ ধরনের মন্তব্য আমাকে ব্যক্তিগতভাবে খুব আতঙ্কিত করে তুলেছে এবং মমতা ব্যানার্জির নিরাপত্তা নিয়েও আমি গভীরভাবে উদ্বিগ্ন।’

পুলিশ প্রশাসনের কাছে তার আর্জি ‘তারা যেন দ্রুততার সঙ্গে বিষয়টি গুরত্বসহকারে দেখেন।’ তবে বিষয়টি নিয়ে অভিযোগকারী অধ্যাপক বা তৃণমূলের তরফে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com