1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

ময়মনসিংহের ২ মামলায় তারেক রহমানের অব্যাহতি

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪
  • ১৬৮ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ময়মনসিংহ আদালতে মানহানির অভিযোগে হওয়া দুইটি মামলায় তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। সেইসঙ্গে তার বিরুদ্ধে জারি হওয়া গ্রেপ্তারি পরোয়ানা থেকেও অবমুক্তি দেওয়া হয়।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিকেলে ময়মনসিংহের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১ নম্বর আমলি আদালতের বেঞ্চ সহকারী মো. মঞ্জুরুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, ২০১৪ সালে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রকিবুল ইসলাম রাকিব এবং সাবেক ছাত্রলীগ নেতা আশফাকুর রহমান শাওন বাদী হয়ে মামলা দুইটি করেছিলেন। দুটি মামলাতেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আসামি করা হয়। এরপর মামলা দুইটির মধ্যে ২০১৫ সালের একটি এবং ২০১৭ সালে অপর মামলাটি আদালত খারিজ করে দেন। তবে মামলা খারিজ হয়ে গেলেও ওই দুইটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল তারেক রহমানের বিরুদ্ধে। সর্বশেষ আজ ময়মনসিংহ আদালত আসামির পক্ষে রিকল প্রদান করে তারেক রহমানকে গ্রেপ্তারি পরোয়ানা থেকে অবমুক্তি দেন।

এ সময় ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সভাপতি রোকনুজ্জামান সরকার রুকনসহ সাংবাদিক ইউনিয়নের নেতারা সেখানে উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com