1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

মহামান্য হাইকোর্টের আদেশ অমান্য করে বীরগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে দুই পক্ষের ৫ জন আহত

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪
  • ১৩৯ বার দেখা হয়েছে

বীরগঞ্জ দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার মরিচা ইউনিয়নের খামার খড়িকাদম গ্রামের অবসরপ্রাপ্ত সেনা অফিসার মোস্তাফিজুর রহমানের পিতা অবসরপ্রাপ্ত শিক্ষক মো: শফির উদ্দিন অভিযোগ করে জানান, প্রতিবেশী মৃত খুঁজুল উদ্দিনের ছেলে শহিদুল ইসলাম, শহিদুল ইসলামের ছেলে আহসান হাবীব শামীম ও শাহিনের নেতৃত্বে একদল ভাড়াটে গুন্ডাবাহিনী তার নামীয় এবং দীর্ঘদিনের ভোগ দখলীয় নিষ্কণ্টক সাতখানার মৌজার ৯১ খতিয়ানের ৬ নম্বর দাগের ৩২ শতাংশ গম ক্ষেত ঘাস নিধন বিশ প্রয়োগে মেরে ফেলে এবং হেরো দিয়ে জোর পূর্বক চাষ দেওয়ার সময় ব্যাপক সংঘর্ষ হয়।

এতে শফির উদ্দিনের বৃদ্ধা স্ত্রী মফিজা আহমেদ, পুত্রবধূ সাহিনা আক্তার, ভাগ্নেবৌ বিউটি আক্তার, ভাগিনা আব্দুস সালাম এবং প্রতিপক্ষ শহিদুলের ছেলে শাহিনুর ইসলাম আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

প্রত্যক্ষদর্শীরাসহ জমি মালিক দাবিদার শফির উদ্দিন মাষ্টার জানান ৫ ডিসেম্বর’২০২৪ দুপুরে আহসান হাবিব শামীম, শাহীন ও তাদের বাবা শহিদুল ইসলাম ভাড়াটে গুন্ডাবাহিনী সাথে নিয়ে হেরো দিয়ে জমি চাষ দেয়ার সময় মাষ্টারের ছেলে জিয়াউর রহমান বাধা দেয়, এতে তুমুল সংঘর্ষের সৃষ্টি হয়, এক পর্যায় জিয়াউর কে তারা ঘিরে ফেলে, কিল ঘুষি মারতে থাকে, তাকে উদ্ধারের জন্য তার বৃদ্ধা মা মফিজা আহমেদ সহ অন্যন্যরা উপস্থিত হলে শামীম সবাইকে এলোপাথারি লাঠিপেটা শুরু করলে জিয়া, মফিজা আহমেদ, সালাম, শাহিনা এবং তার ভাই শাহিনুর আহত হয়।

এ ঘটনায় শফির উদ্দিন বাদি হয়ে ঐদিন রাতেই থানায় লিখিত অভিযোগ করেছেন।

তিনি আরও জানান তার শান্তিপূর্ণ ভোগ দখলীয় জমিতে প্রতিপক্ষ শহিদুল ইসলাম বারংবার বিবাদ সৃষ্টি ও হয়রানি করায় নিম্ন আদালতের একাধিক ডিক্রির বিরুদ্ধে মহামান্য হাইকোর্টে ৪ আগষ্ট’২৪ তারিখে সিভিল রিভিয়েশন কেস নম্বর= ৩৩৫৪/২০২৪ দায়ের করেন।

বিজ্ঞ বিচারপতি ন্যায় বিচারের স্বার্থে ২২ আগস্ট’২০২৪ তারিখ হতে আগামী ১ বছর ঐ জমিতে অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেছেন, যা থানা পুলিশ এবং প্রতিপক্ষরা অবগত আছেন।

অভিযুক্ত শহিদুল ইসলাম ও তার ছেলে শামীমের সঙ্গে কথা হলে তারা দৃঢ়তার সাথে জানান, আমরা কোন কিছু তোয়াক্কা করি না, কার কি করার আছে করুক, দেখে নিব।

বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল গফুরের সাথে কথা বলে জানা যায় পাল্টাপাল্টি অভিযোগ করা রয়েছে। তিনি ঘটনার বিষয় অবগত আছেন এবং বিষয়টি তদন্ত করে দেখছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com