1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

মহাসমাবেশে বিএনপিকে মশার কয়েল নিয়ে আসার পরামর্শ ওবায়দুল কাদেরের

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৪ জুলাই, ২০২৩
  • ১৫৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ২৭ জুলাই রাজধানীতে বিএনপির মহাসমাবেশ। সমাবেশে সারাদেশ থেকে বিএনপির যেসব নেতাকর্মীরা আসবেন তাদেরকে মশার কয়েল নিয়ে আসার পরামর্শ দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক উপ কমিটির পরিচিতি সভা শেষে গণমাধ্যমকর্মীদের কাছে বিএনপির জন্য এই পরামর্শ বার্তা দেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, লাঠিসোঁটা নিয়ে আগেও সমাবেশ করতে এসেছে। কম্বল নিয়েও এসেছে। হাড়ি পাতিল নিয়ে এসে পিকনিকও করেছে। যেখানে সমাবেশ সেখানেই তাদের পিকনিক পার্টি। বর্তমান পরিস্থিতিতে একটা জিনিস বেশি করে হয়তো আনবে। সেটি হচ্ছে মশার কয়েল। বিএনপিকে আমি এটি স্মরণ করিয়ে দিলাম। আন্দোলন করতে এসে যেন হাসপাতালে ভর্তি না হতে হয়।

২৭ জুলাই বিএনপির মহাসমাবেশ এবং আওয়ামী যুবলীগের তারুণ্যের জয়যাত্রার পাল্টাপাল্টি সমাবেশ নিয়ে কোনো সংঘাতের আশঙ্কা করছেন কিনা এমন প্রশ্নের উত্তরে ওবায়দুল কাদের বলেন, আমাদের পক্ষ থেকে কোনো সংঘাত হবে না। সংঘাতের উস্কানি আমরা কখনো দেবো না। আমরা ক্ষমতায় আছি। শান্তিপূর্ণভাবে দেশ চালাতে চাই। চাই শান্তিপূর্ণ নির্বাচন। শুধু শুধু দেশে বিশৃঙ্খলা, অশান্তি সৃষ্টি করে আমাদের তো লাভ নেই।

তিনি বলেন, তবে কেউ যদি করে তাহলে জনগণের জানমাল রক্ষা, নিরাপত্তা এবং শান্তির জন্য আমরা মাঠে থাকবো। এটি আমাদের কর্তব্য।

সরকার পতনের এক দফার বিএনপির মহাসমাবেশ কে আমলে নিচ্ছেন না জানিয়ে তিনি বলেন, দেশের ৭০ ভাগ মানুষ শেখ হাসিনাকে ভোট দেয়ার জন্য উদগ্রীব হয়ে আছে। আমরা জনগণের সঙ্গে আছি। জনগণই আমাদের শক্তি।

‘হেফাজতের আটককৃত নেতাদের মুক্তি না দিলে তারাও বিএনপির সাথে সরকার পতনের এক দফা আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করবে’ এ বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, এগুলো হলো দিবাস্বপ্ন। স্বপ্ন দেখতে দেখতে স্বপ্ন নিয়ে হোচট খাবে। এই স্বপ্ন শুধু দেখেই যেতে হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com