1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

মহাসমাবেশ : আমিনবাজারে কঠোর অবস্থানে পুলিশ

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৭ অক্টোবর, ২০২৩
  • ২১২ বার দেখা হয়েছে

দুই দলের সমাবেশ কেন্দ্র করে ঢাকার প্রবেশমুখ সাভারের আমিনবাজারে চলছে পুলিশের কঠোর তল্লাশি। যাত্রীবাহী বাসে উঠে পরিচয়পত্র ও মোবাইল তল্লাশির পরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে ঢাকায়।

আজ শুক্রবার (২৭ অক্টোবর) সকাল ৮টা থেকে ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার ২০ শয্যা হাসপাতালের সামনে চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম শুরু করা হয়।

সকাল ১০টা থেকে চেকপোস্টে আরও কঠোরভাবে তল্লাশি করতে দেখা গেছে। পুলিশের পাশাপাশি গোয়েন্দা সদস্যরাও অংশ নিয়েছে এই কার্যক্রমে। এতে সড়কে যানবাহনের ধীরগতি লক্ষ করা গেছে।

দেখা গেছে, প্রতিটি বাস থামিয়ে ভেতরে যাত্রীদের পরিচয়পত্র, মোবাইল ও ব্যাগ তল্লাশি করা হচ্ছে। এ ছাড়া মাইক্রোবাস, মোটরসাইকেল, প্রাইভেটকার ও ট্রাকেও তল্লাশি চালানো হচ্ছে। সন্দেহজনক কিছু না পেলে ছেড়ে দেওয়া হচ্ছে।

চেকপোষ্টে থাকা সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) আবদুর রাশিদ বলেন, আগামীকাল রাজধানীতে দুইটি রাজনৈতিক দলের সমাবেশ আছে। কেউ যেন ঢাকায় প্রবেশ করে কোনো নাশকতা কিংবা বিশৃঙ্খলা তৈরি করতে না পারে, সেটি নিশ্চিত করতেই আমাদের এই চেকপোস্ট কার্যক্রম চলছে। সাধারণ মানুষের স্বার্থেই নিয়মিত এই কার্যক্রম পরিচালনা করা হয়।

আগামী ২৮ অক্টোবর রাজধানীতে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও প্রধান বিরোধীদল বিএনপি পাল্টাপাল্টি রাজনৈতিক সমাবেশ ডেকেছে। এছাড়া মতিঝিল এলাকায় সমাবেশের ঘোষণা দিয়েছে জামায়াতও। এ নিয়ে দেশের রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা বিরাজ করছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com