1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

মহিলা আওয়ামী লীগের নেত্রী আইভি রহমানের ১৯তম মৃত্যুবার্ষিকী

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩
  • ২৬১ বার দেখা হয়েছে
 বঙ্গনিউজবিডি রিপোর্ট : মহিলা আওয়ামী লীগের নেত্রী আইভি রহমানের ১৯তম মৃত্যুবার্ষিকী আজ। বিএনপি সরকারের আমলে ২০০৪ সালের ২১ আগস্ট ঢাকার বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগ আয়োজিত সন্ত্রাসবিরোধী সমাবেশে গ্রেনেড হামলা হলে তিনি গুরুতর আহত হন। পরে তিনি হাসপাতালে ২৪ আগস্ট মারা যান। তার মৃত্যুদিবস পালনে প্রতি বছরের মতো আওয়ামী লীগের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। এদিকে আলোচনা, মিলাদ ও কুরআন খতমের আয়োজন করেছে কিশোরগঞ্জের ভৈরব উপজেলা আওয়ামী লীগ।
বিশিষ্ট নারীনেত্রী ও আওয়ামী লীগের সাবেক মহিলা বিষয়ক সম্পাদক আইভি রহমানের ১৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বনানী করবস্থানে আইভি রহমানের সমাধিতে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির নেতৃবৃন্দের সাথে পুষ্পার্ঘ্য ও শ্রদ্ধা নিবেদন করেন কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর।
এ সময় তার ছেলে নাজমুল হাসান পাপনসহ পরিবারের সদস্যরাও কবরে শ্রদ্ধা নিবেদনসহ দোয়া পাঠ করবেন। বিকালে ঢাকার গুলশানের আইভী কনকর্ড ভবনের বাসায় মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়েছে। এ ছাড়া তার জন্মস্থান ভৈরবে উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে দলীয় কার্যালয়ে সকালে কালো পতাকা উত্তোলন, কুরআন খতম, মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়েছে। বিকালে দলীয় কার্যালয়ে আলোচনা সভা হবে বলে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাংগীর আলম সেন্টু জানান। তার পৈতৃক বাসভবন ভৈরব শহরের চন্ডিবের এলাকায় মিলাদ ও দোয়া হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com