1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

মাত্র ৫০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-পাকিস্তানের দ্বিতীয় টেস্ট

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৩ ডিসেম্বর, ২০২১
  • ২৮২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: পাকিস্তানের বিপক্ষে চলমান সিরিজ দিয়ে ঘরের মাঠে দর্শক ফিরিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ঢাকায় তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের পর চট্টগ্রামের দর্শকরা মাঠে বসে উপভোগ করেছেন দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। দ্বিতীয় পাঁচদিনের ম্যাচটি মাঠে গড়াবে আগামীকাল ৪ ডিসেম্বর। এজন্য আজ শুক্রবার থেকে শুরু হয়েছে টিকিট বিক্রি।

টি-টোয়েন্টির মতো ঢাকায় ৫ ক্যাটাগরিতে বিক্রি করা হচ্ছে টিকিট। সর্বনিম্ন ৫০ টাকায় খেলা দেখতে পারবেন দর্শকরা। সর্বোচ্চ টিকিটের মূল্য ৫০০ টাকা।

ঢাকা টেস্টে জন্য গ্র্যান্ড স্ট্যান্ড ৫০০ টাকা, ভিআইপি স্ট্যান্ড ৩০০, ক্লাব হাউজ ২০০, সাউদার্ন-নর্দার্ন স্ট্যান্ড ১০০ ও ইস্টার্ন স্ট্যান্ড গ্যালারির টিকিট ৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।

শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে পাওয়া যাবে এসব টিকিট। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকবে টিকিট বুথ।

তবে শর্ত হলো করোনাভাইরাসের (কোভিড-১৯) ডাবল ডোজ টিকা নিয়েছেন কেবল তারাই খেলা দেখার সুযোগ পাবেন সনদ দেখানো সাপেক্ষে। ম্যাচের দিন মাঠে প্রবেশের সময় টিকা সার্টিফিকেট দেখাতে হবে। ১৮ বছরের কম বয়সীদের টিকার সার্টিফিকেট লাগবে না।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com