1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

মাদকের হাত থেকে দেশকে বাঁচাতে হবে-গোলাম মসীহ্

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৩ জুলাই, ২০২৩
  • ২৫০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি রিপোর্ট : জাতীয় পার্টির কেন্দ্রীয় সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব, বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদের রাজনৈতিক সচিব ও সাবেক রাষ্ট্রদুত গোলাম মসীহ্ মাদকের হাত থেকে দেশকে বাঁচানোর আহবান জানিয়ে এক বিবৃতিতে বলেছেন, সর্বনাশা মাদক এখন শহর-বন্দর গ্রামে-গঞ্জে ছড়িয়ে পড়েছে। এই সর্বনাশা মাদকের ছোবলে আমাদের বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্ম অন্ধকারে দাবিত হচ্ছে। তারা নেশাগ্রস্থ হয়ে বিপদগামী হচ্ছে। মাদকের হাত থেকে দেশকে বাঁচাতে হবে। নতুন প্রজন্মকে যোগ্য নাগরিক হিসাবে মাদকমুক্ত পরিবেশে শিক্ষিত ও বসবাসের ব্যবস্থা করতে হবে। নেশা করতে করতে শিক্ষার দিকে দাবিত না হয়ে নিজের সুন্দর জীবন গড়ার পরিবর্তে অজান্তেই চলে যাচ্ছে অবক্ষয়ের দিকে। মাদকের ব্যবহার ক্রমন্বয়ে বেড়েই চলেছে। দেশের বাইরে থেকে ¯্রােতের মতো অবৈধভাবে মাদক আসছে দেশে। আসছে ইয়াবা, গাঁজা, ফেনসিডিল, হিরোইন, মদ ও আফিম। মাদকের সয়লাব হয়ে গেল দেশ। ডানে-বামে, সামনে-পিছনে শুধু মাদক আর মাদক। গোলাম মসীহ্ বলেন, দেশে যেভাবে মাদকের সয়লাব হয়ে গেছে, সরকারকে সর্বাধিক গুরুত্ব দিয়ে মাদকমুক্ত করার জন্য কাজ করতে হবে। তিনি বলেন, মাদক নিয়ন্ত্রন অধিদপ্তর ও পুলিশ কর্মকর্তাদের কর্মতৎপরতা বাড়াতে হবে। তাদের চিহ্নিত করতে হবে কোন পথে কিভাবে এই মাদক আসে সেই পথে যেন কোনভাবে মাদক না আসতে পারে, সেজন্য শক্ত অবস্থানে থাকতে হবে।

রওশন এরশাদের রাজনৈতিক সচিব ও সাবেক রাষ্ট্রদুত গোলাম মসীহ্ বলেন, মাদক এখন শুধুমাত্র ব্যক্তিগত সমস্যা নয়, সারাদেশের মানুষের সমস্যা। মাদকের গডফাদারদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। মাদক নির্মূলে শুধু সরকারই নয় দলমত নির্বিশেষে এগিয়ে আসতে হবে রাষ্ট্রকে।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com