1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

মাদারীপুরে নাশকতার মামলায় জামায়াতের আমির গ্রেফতার

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৯ মে, ২০২৩
  • ২২৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: মাদারীপুরে জামায়াতে ইসলামীর জেলা শাখার আমির আবদুস সোবাহান খানকে (৫৫) নাশকতা মামলায় গ্রেফতার করেছে মাদারীপুর সদর থানা পুলিশ। বৃহস্পতিবার রাতে শহরের পুরানবাজার বড় মসজিদ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

শুক্রবার (১৯ মে) সকালে বিষয়টি নিশ্চিত করেন মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আলাউল হাসান। তিনি সাংবাদিকদের জানান, শহরের পুরানবাজার বড় মসজিদ এলাকা থেকে সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের চরনাচনা ফাজিল ডিগ্রি মাদ্রাসার সহকারী অধ্যক্ষ আবদুস সোবাহান খানকে বৃহস্পতিবার রাতে নাশকতা মামলায় গ্রেফতার করা হয়েছে। তিনি দীর্ঘদিন ধরে জামায়াতে ইসলামীর জেলা শাখার আমিরের দায়িত্ব পালন করছেন। এ ছাড়া তিনি পরিবারের সবাইকে নিয়ে মাদারীপুর পৌরসভার পুরানবাজার এলাকায় থাকেন।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আলাউল হাসান আরও বলেন, সম্প্রতি মাদারীপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের পাকদি এলাকায় আধিপত্য নিয়ে দু’টি গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। এতে পুলিশসহ বেশ কয়েকজন আহত হন। ভাঙচুর ও লুটপাট করা হয় ঘরবাড়ি ও দোকানপাট। এ ঘটনায় হওয়া মামলায় জামায়াতে ইসলামীর জেলা শাখার আমির আবদুস সোবাহান খানের সম্পৃক্ততা পাওয়া যায়। ওই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। বিকেলে তাকে বিশেষ আদালতে তোলা হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com