1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

মানবপাচার মামলায় ৫ দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী, আদালত প্রাঙ্গণে ময়লা পানি ও পচা ডিম নিক্ষেপ

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬
  • ১৩৮ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক রিপোর্ট : মানবপাচার মামলায় পাঁচ দিনের রিমান্ড মঞ্জুরের পর আদালত প্রাঙ্গণে নেওয়ার সময় সাবেক সংসদ সদস্য ও অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীর ওপর ময়লা পানি ও পচা ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে মুহূর্তেই ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
মঙ্গলবার (২৪ মার্চ) বিকেলে ঢাকার সিএমএম আদালতে এ ঘটনা ঘটে। এর আগে একই আদালত মানবপাচার আইনে দায়ের করা একটি মামলায় তাকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার নির্দেশ দেন।
আদালত সূত্রে জানা গেছে, বিকেলে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল মাসুদ উদ্দিন চৌধুরীকে মাইক্রোবাসে করে আদালতে নিয়ে আসে। পরে তাকে এজলাসে তোলা হলে মামলার তদন্ত কর্মকর্তা ডিবির উপ-পরিদর্শক (এসআই) রায়হানুর রহমান জিজ্ঞাসাবাদের স্বার্থে পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন।
রাষ্ট্রপক্ষে পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে শুনানি করেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী মোরশেদ হোসেন রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
শুনানি শেষে সন্ধ্যায় তাকে নবম তলার আদালত থেকে হাজতখানায় নেওয়ার জন্য বের করা হয়। লিফট দিয়ে নিচে নামিয়ে সামনের দিকে নেওয়ার সময় পেছন দিক থেকে এক ব্যক্তি তার গায়ে ময়লা পানি ছুড়ে মারেন। এ সময় তার দিকে পচা ডিমও নিক্ষেপ করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হামলাকারী আগে থেকেই একটি পলিথিনে করে ময়লা পানি নিয়ে আদালত প্রাঙ্গণে অবস্থান করছিলেন। ঘটনার সময় দায়িত্বরত পুলিশ সদস্যরা তাৎক্ষণিকভাবে বাধা দেওয়ার চেষ্টা করলেও ওই ব্যক্তিকে আটক করা সম্ভব হয়নি।
পরে দ্রুত নিরাপত্তাবেষ্টনীর মধ্যে মাসুদ উদ্দিন চৌধুরীকে হাজতখানায় নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় আদালত প্রাঙ্গণে কিছু সময় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।
তবে এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com