1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

মানুষকে বিভ্রান্ত করে আন্দোলনের চেষ্টা করছে বিএনপি: আমু

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৯ আগস্ট, ২০২২
  • ৩৪০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য এবং ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু বলেছেন, শান্তিপ্রিয় মানুষকে বিভ্রান্ত করার মাধ্যমে বিপথগামী করে আন্দোলন করার চেষ্টা করছে বিএনপিসহ দেশ বিরোধী শক্তিগুলো।

সোমবার বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯২তম জন্মদিনে ধানমন্ডি ৩২ নম্বরে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ এ অনুষ্ঠানের আয়োজন করে।

আমির হোসেন আমু বলেন, শেখ মুজিবুর রহমানের বঙ্গবন্ধু হওয়ার পেছনে সবচেয়ে বেশি অবদান ছিল ফজিলাতুন্নেছা মুজিবের। শত সংকটেও সদা হাস্যোজ্জ্বল মুখেই বঙ্গবন্ধুর পাশে থাকতেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব।

আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম। তিনি বলেন, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ইতিহাসের পাতায় একজন মহীয়সী নারী। তিনি একজন সাহসী নারী হিসেবে সারা বিশ্বে পরিচিত। তার কর্মময় জীবন, সাহসিকতা, দায়িত্ববোধ, নীতি আদর্শের জন্য স্মরণীয় হয়ে আছেন সবার কাছে। তার সম্পর্কে আলোচনা করে শেষ করা যাবে না। তিনি ইতিহাসের পাতায় চিরস্মরণীয়।

আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবুর সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি আব্দুল আলিম বেপারি, যুগ্ম সাধারণ সম্পাদক মোবাশ্বের চৌধুরী প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com