1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

মানুষের দুর্ভোগ নিয়ে রসিকতা করছেন ওবায়দুল কাদের : রিজভী

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৩ মে, ২০২২
  • ২৩৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : ঈদযাত্রায় মানুষের দুর্ভোগ নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের রসিকতা করছেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।

ঈদুল ফিতরের দিন মঙ্গলবার দুপুরে নয়াপল্টনের ভাসানী ভবনে দরিদ্রদের মাঝে খাবার বিতরণকালে এ মন্তব্য করেন রুহুল কবির রিজভী।

এ সময় রিজভী বলেন, ঘরে ফেরা মানুষের দুর্ভোগ নিয়ে ওবায়দুল কাদের রসিকতা করছেন। তিনি বলেছেন, এবারে কোনো জনদুর্ভোগ নেই, সেই কারণে বিএনপি কষ্ট পাচ্ছে। বিএনপি তো মানুষের কষ্টের সাথে সংহতি জানায়।

মানুষ এত দুর্ভোগের মধ্যে বাড়ি ফিরেছে, আজকেও খবর পেয়েছি নীলফামারী, সাতক্ষীরা গাড়ি পৌঁছাতে পারেনি। আর আপনি মানুষকে বিভ্রান্ত করার জন্য ঢাহা মিথ্যাচার করছেন।

ওবায়দুল কাদেরের উদ্দেশে রিজভী বলেন, আপনি কষ্টের কী বুঝবেন? আপনার গাড়ির সামনে, পেছনে তো পুলিশের গাড়ি থাকে। তারা হুইসেল দিয়ে আপনার গাড়ি পার করে দেয়। আপনারা যদি ইউটিউব খুলে দেখেন লঞ্চে, বাসে, ট্রেনে বাড়ি ফেরা মানুষের কি দুর্ভোগ। হাজার হাজার মানুষ ট্রেনের ছাদে যাচ্ছে, জীবনের ঝুঁকি নিয়ে। সেগুলোকে নিয়ে তিনি উপহাস করেন।

বিএনপির এই নেতা আরও বলেন, এখনও সময় আছে ক্ষমতা ছেড়ে দিয়ে নির্দলীয় সরকার গঠন করে তাদের হাতে ক্ষমতা দিন। পৃথিবীর কোনো বোমা জনগণের বিস্ফোরণের সমতুল্য নয়। ওই বিস্ফোরণ ঘটলে আপনারা কেউ রেহাই পাবেন না।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com