1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

“মানুষে মানুষে ভেদাভেদ করার অসুরকে প্রতিহত করতে হবে” – স্থানীয় সরকার উপদেষ্টা

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১২ অক্টোবর, ২০২৪
  • ১৩৮ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি প্রতিনিধি : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ. এফ. হাসান আরিফ বলেছেন, সমাজে যখন অসুরের সংখ্যা বেড়ে যায়, তখন দেবী দুর্গার আগমন ঘটে। ইদানীং মানুষে মানুষে ভেদাভেদ করার অসুরের সংখ্যা বেড়ে গেছে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় মানুষে মানুষে ভেদাভেদ করার অসুরকে প্রতিহত করতে হবে।

উপদেষ্টা আজ শনিবার সন্ধ্যায় শারদীয় দুর্গোৎসবের শ্রী শ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দির, ধানমন্ডির কলাবাগানসহ বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনকালে উপস্থিত সুধীবৃন্দের প্রতি এসব কথা বলেন৷

হাসান আরিফ বলেন, ধর্মীয় পরিচয়ে আমরা এ দেশে থাকতে চাইনা৷ আমরা চাই, একটি পরিবারের সদস্য হয়ে আমরা এ দেশে মিলেমিশে অবস্থান করবো৷ পারষ্পরিক সহমর্মিতা এবং ভাতৃত্ববোধ গড়ে তুলে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে৷

এই সময় তিনি অবহেলিত হরিজন সম্প্রদায়ের পূজা মন্ডপ দেখতে করতে গণকটুলি সিটি কলোনি এবং বংশালের মিরনঝিল্লা সিটি কলোনি পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তিনি বলেন, ঢাকা ভিত্তিক বা শুধু শহর ভিত্তিক নয়, সারা দেশের হরিজন সম্প্রদায়ের ১৫ লাখ অধিবাসীর জন্য সরকারের পক্ষ থেকে ব্যবস্থা নেয়া হবো৷ অন্তর্বর্তীকালীন সরকার সংস্কারের সরকার। আমরা ইতিবাচক পরিবর্তন চাই৷ কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের এগিয়ে যেতে হবে৷

উপদেষ্টা জানান, হরিজন সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে তাদের যথার্থ ইতিহাস এবং তাদের স্বীকৃতির ব্যবস্থা নেয়া হবে৷ যথাযোগ্য মর্যাদায় তাদের কর্মসংস্থানেরও ব্যবস্থা গ্রহণ করা হবে৷

উক্ত পরিদর্শনকালে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের বিশিষ্ট নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com