1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

মার্কিন কূটনীতিককে বহিষ্কার করল রাশিয়া, উত্তেজনা তুঙ্গে

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩৬৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ইউক্রেন ইস্যুতে পশ্চিমাদের সঙ্গে চলমান ব্যাপক অস্থিরতার মধ্যেই মস্কোতে নিযুক্ত মার্কিন দূতাবাসের উপ-রাষ্ট্রদূত বার্ট গরম্যানকে বহিষ্কার করেছে রাশিয়া।

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলে।

প্রতিবেদনে জানানো হয়, কূটনীতিক বার্ট গরম্যানকে বহিষ্কারের জন্য মস্কো কী কারণ দেখিয়েছে তা তাৎক্ষণিকভাবে পরিষ্কার নয়।

যুক্তরাষ্ট্র এই পদক্ষেপের প্রতিক্রিয়া জানাবে বলেও আরআইএর প্রতিবেদনে বলা হয়েছে।

এদিকে, রাশিয়া-ইউক্রেন সীমান্তের পরিস্থিতির অবনতি ঘটে সেখানে যেকোনো সময় যুদ্ধ পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন।

সাংবাদিকদের পেসকভ বলেন, যেকোনো মুহূর্তে তথ্য আক্রমণের ক্ষেত্র থেকে এমন পরিণতির দিকে যাওয়ার ঝুঁকি আছে, যা আমাদের সীমান্তের কাছাকাছি যুদ্ধের একটি নতুন বিস্তার ঘটাতে পারে।

ক্রেমলিন জানায়, ইউক্রেনের রাশিয়াপন্থী বিদ্রোহী নিয়ন্ত্রিত ডনবাস অঞ্চলে সহিংসতার খবরে তারা গভীরভাবে উদ্বিগ্ন এবং সেখানকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

সীমান্ত থেকে কিছু রাশিয়ান সৈন্য প্রত্যাহারের দাবির পুনরাবৃত্তি করেছে মস্কো। তবে প্রত্যাহারের প্রক্রিয়াটিতে কিছুটা সময় লাগবে বলে জানিয়েছে তারা।

এদিকে, রাশিয়া ইউক্রেনে আগ্রাসনের পরিকল্পনা করছে এমন খবরও প্রত্যাখ্যান করেছেন পেসকভ। অবম্য সাম্প্রতিক সপ্তাহগুলোতে মস্কো বারবারই এই খবর অস্বীকার করে আসছে।

অন্যদিকে, রাশিয়া ইউক্রেনে হামলা করার জন্য বাহানা খুঁজছে বলে বুধবারই হুঁশিয়ারি উচ্চারণ করেছে যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

যুক্তরাষ্ট্রের দাবি, রাশিয়াপন্থী বিচ্ছিন্নতাবাদীদের নিয়ন্ত্রণে থাকা ডনবাসে গণহত্যা, গণকবর পাওয়া ও রাসায়নিক অস্ত্র ব্যবহারের ‘মিথ্যা’ অজুহাতের ভিত্তিতে রাশিয়া ইউক্রেনে হামলা চালাতে পারে।

জার্মান চ্যান্সেলরের সঙ্গে বৈঠক শেষে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সরাসরিই বলেছিলেন, ডনবাসে গণহত্যা চলছে।

তবে মার্কিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রাইস বুধবার সাংবাদিকদের বলেন, গত কয়েক সপ্তাহ ধরে রাশিয়ার কর্মকর্তা ও গণমাধ্যমগুলো গল্প বানাচ্ছে। এগুলোর একটিকে ভিত্তি বানিয়ে ইউক্রেনে হামলা করবে রাশিয়া।

নেড প্রাইসের দাবি ডনবাসে রাশিয়ার এসব অভিযোগের কোনো ভিত্তি নেই।

তবে পেসকভ ফের ডানবাস ইস্যু তুলে যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারিই পুনরাবৃত্তি করলেন বলে মনে করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com