1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসবেন ড. ইউনূস

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৩২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠকে বসছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। নিইউয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে আগামী মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) এই বৈঠক হওয়ার কথা রয়েছে।

ঢাকার একটি কূটনৈতিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। সূত্র জানায়, আগামী ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সদর দপ্তরে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান ড. ইউনূস।

ঢাকার এক কূটনীতিক বলেন, সাধারণ অধিবেশনের সময় সাধারণত মার্কিন প্রেসিডেন্ট এক থেকে দেড় দিনের জন্য নিউইয়র্কে যান। মার্কিন রীতি অনুযায়ী প্রেসিডেন্ট আয়োজক দেশ হিসেবে একটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে থাকেন। সেখানে রাষ্ট্র বা সরকার প্রধানের আমন্ত্রণ থাকে। সেই সুযোগে বিশ্ব নেতারা মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে দেখা করার সুযোগ পান। এর বাইরে মার্কিন প্রেসিডেন্টের সাক্ষাৎ পাওয়া বিরল ঘটনা। যদি পাওয়া যায় সেটি এক্সক্লুসিভ।

এ কূটনীতিক জানান, সবকিছু ঠিক থাকলে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকের কথা রয়েছে। আগামী ২৪ সেপ্টেম্বর এই বৈঠক হওয়র কথা। এটা এবারের অধিবেশনে বাংলাদেশের জন্য একটা বিরল ঘটনা হতে যাচ্ছে।

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে সোমবার (২৩ সেপ্টেম্বর) নিউইয়র্ক যাচ্ছেন ড. ইউনূস। তি‌নি ২৭ সেপ্টেম্বর সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে ভাষণ দেবেন। ওইদিন রাতে দেশের উদ্দেশে রওনা করবেন ড. ইউনূস।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com