1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

‘মার্কিন সেনাদের অবর্তমানে আফগানিস্তানে তুর্কি সেনা গ্রহণযোগ্য নয়’

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২১ জুন, ২০২১
  • ৪৪১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার করার পর কাবুল বিমানবন্দরের নিরাপত্তা রক্ষার অজুহাতে দেশটিতে তুর্কি সেনা মোতায়েন গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছে রাশিয়া।

রুশ প্রেসিডেন্টের আফগানিস্তান বিষয়ক বিশেষ প্রতিনিধি জামির কাবুলোভ বলেছেন, কাবুল বিমানবন্দরে তুরস্কের সেনা মোতায়েন তালেবানের সঙ্গে করা চুক্তির পরিপন্থি।

তিনি আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারকে আমেরিকার পরাজয় হিসেবে অভিহিত করে বলেন, মার্কিন সেনারা চলে যাওয়ার পর তুর্কি সেনা মোতায়েন রেখে আফগানিস্তানের নিরাপত্তা রক্ষা করা যাবে না।
এদিকে তুর্কি সেনা মোতায়েন রাখার সিদ্ধান্তের বিরুদ্ধে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে তালেবানও। তারা বলেছে, তুরস্ক গত ২০ বছর ধরে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো বাহিনীর সঙ্গে আফগানিস্তানে সেনা মোতায়েন রেখেছে এবং এখন সময় এসেছে তাদের এদেশ ছেড়ে চলে যাওয়ার।

সম্প্রতি ব্রাসেলসে ন্যাটো জোটের শীর্ষ সম্মেলনে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে যে, আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার করার পর দেশটিতে পশ্চিমা কূটনীতিকদের যাতায়াতের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে কাবুল বিমানবন্দরে তুর্কি সেনা মোতায়েন থাকবে। কাবুলে মোতায়েন এসব সেনার খরচ বহন করবে ন্যাটো।

আমেরিকা আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের সময়সীমা কয়েকবার পরিবর্তন করার পর অবশেষে চলতি বছর ১১ সেপ্টেম্বরের মধ্যে নিজের সব সেনা প্রত্যাহার করে নিতে সম্মত হয়েছে।

আফগানিস্তান থেকে অপমানজনকভাবে মার্কিন সেনারা এমন সময় চলে যাচ্ছে যখন তারা গত ২০ বছরে আফগানিস্তানের নিরপরাধ হাজার হাজার মানুষকে হত্যা, দেশটির অবকাঠামো ধ্বংস এবং মাদক উৎপাদন বৃদ্ধি করা ছাড়া অন্য কোনও উপকার করতে পারেনি।

আমেরিকা ও তার মিত্র দেশগুলো ২০০১ সালে সন্ত্রাসবাদ দমন ও আফগানিস্তানের নিরাপত্তা রক্ষার অজুহাতে দেশটি দখল করে নেয়। কিন্তু সে ঘটনার ২০ বছর পরও দেখা যাচ্ছে, আফগানিস্তানে নিরাপত্তা প্রতিষ্ঠিত হয়নি এবং সন্ত্রাসবাদও আগের চেয়ে বেড়ে গেছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com