1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

‘মাস্ক না পরলে জরিমানা, জেলও হতে পারে’

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১২ জানুয়ারী, ২০২২
  • ২৩৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : কর্মক্ষেত্রে মাস্ক না পরলে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা, এমনকি জেল পর্যন্ত হতে পারে বলে সতর্কবার্তা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

বুধবার বিকেলে রাজধানীর বাংলাদেশ কলেজ অব ফিজিসিয়ান অ্যান্ড সার্জন্স (বিপিসিএস) প্রাঙ্গণে অ্যাম্বুলেন্স ও কম্পিউটার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে জাহিদ মালেক বলেন, ‌করোনা প্রতিরোধে সরকার ১১ দফা নির্দেশনা দিয়েছে। আগামীকাল থেকে এগুলো বাস্তবায়ন শুরু হয়ে যাবে। এর মধ্যে অন্যতম হচ্ছে ধর্মীয় সামাজিক এবং রাজনৈতিক সভা সমাবেশ সীমিত এবং বন্ধ করা ও নিরুৎসাহিত করা। বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) থেকে ব্যবসা-বাণিজ্য, চাকরি, দোকানপাটসহ প্রতিটি কর্মক্ষেত্রে মাস্ক পরতে হবে, মাস্ক না পরলে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা করা হবে এবং জেল পর্যন্ত হতে পারে। দোকানপাটও ৮টার মধ্যে বন্ধ হয়ে যাওয়ার বিষয় রয়েছে।

তিনি বলেন, গণপরিবহনে যারা যাতায়াত করবেন, তাদেরও মাস্ক পরতে হবে। মাস্ক ছাড়া কেউ গণপরিবহনে উঠবেন না- এমন নির্দেশনা রয়েছে। বিভিন্ন ধরনের পর্যটনকে নিরুৎসাহিত করা হচ্ছে। যারা বিভিন্ন কাজে বাইরে যান, তাদের মাস্ক পরা এবং শারীরিক দূরত্ব বজায় রাখা অত্যন্ত জরুরি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনার সংক্রমণ বাড়ালে হাসপাতালে রোগীর সংখ্যা বেড়ে যাবে। হাসপাতাল চিকিৎসক-নার্সদের ওপর বাড়তি চাপ সৃষ্টি হবে। হাসপাতালের শয্যা পেতে সমস্যা হবে। করোনায় মৃত্যুর হারও বেড়ে যাবে।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশিদ আলম

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com