1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

মাহমুদউল্লাহর ব্যাটিং দৃঢ়তায় বাংলাদেশের লড়াকু পুঁজি

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১১ নভেম্বর, ২০২৪
  • ১৯৫ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক: ব্যাট হাতে ওপেনাররা ভালো সূচনা এনে দেওয়ার পর আচমকা ব্যাটিং ধসে পড়েছিল বাংলাদেশ। বিপর্যয়ের মুখে হাল ধরেন মিরাজ ও রিয়াদ। পঞ্চম উইকেটে দুজনের বড় জুটিতে ম্যাচে ফেরে টাইগাররা। শেষ পর্যন্ত লড়াকু পুঁজি নিয়েই প্রথম ইনিংস শেষ করেছে দল।

শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে নির্ধারিত ৫০ ওভারে আট উইকেটে ২৪৪ রান সংগ্রহ করেছে বাংলাদেশ।

নিয়মিত অধিনায়ক শান্তর ইনজুরিতে এ ম্যাচে অধিনায়কত্বের দায়িত্বে মেহেদী হাসান মিরাজ। টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন তিনি। দলকে দারুণ সূচনা এনে দেন তানজিদ হাসান তামিম ও সৌম্য সরকার। উদ্বোধনী জুটিতে দুজন যোগ করেন ৫৩ রান।

ব্যক্তিগত ২৪ রানে সৌম্য ফেরার পর ১৯ রানের ব্যবধানে আরো ৩ উইকেট হারায় বাংলাদেশ। তামিম ১৯, জাকির হাসান ৪ ও তাওহীদ হৃদয় ৭ রান করেন। ৭২ রানে চার উইকেট হারিয়ে অল্পেই গুটিয়ে যাওয়ার শঙ্কায় থাকলেও দলের হাল ধরেন মিরাজ ও মাহমুদউল্লাহ রিয়াদ।

পঞ্চম উইকেটে ১৪৫ রানের বিশাল জুটি গড়েন রিয়াদ ও মিরাজ। শততম ওয়ানডে খেলতে নামা মিরাজ ৬৬ রানে আউট হলে ভাঙে এ জুটি। জাকের আলী আজ সুবিধা করতে পারেননি। ফেরেন মাত্র ১ রানে। সঙ্গীদের বিদায়ে একপ্রান্ত ধরে খেলেন রিয়াদ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com