1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

মায়ের মরদেহ বাইকে করেই বাড়ি নিলেন যুবক

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১ আগস্ট, ২০২২
  • ৩২২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : ভারতের মধ্যপ্রদেশে আরও একটি অবাক করা ঘটনা ঘটেছে। এবার হাসপাতাল থেকে মায়ের মরদেহ বহন করার জন্য কোনো গাড়ি না পেয়ে মোটরসাইকেলে বেঁধে বাড়িতে নিয়ে গেছেন প্রদেশটির আনুপ্পুর জেলার গুদারু গ্রামের এক যুবক।

সোমবার (১ আগস্ট) প্রদেশের শাহোদল মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এক যুবককে মায়ের মরদেহ মোটরসাইকেলে দড়ি দিয়ে বেঁধে বাড়িতে নিয়ে যেতে দেখা যায়, যা ভিডিও করে ছেড়ে দেওয়া হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে।

অল্প সময়ে ভাইরাল হওয়া এ ঘটনায় দেশজুড়ে মধ্যপ্রদেশের স্বাস্থ্যব্যবস্থা নিয়ে তীব্র সমালোচনার সৃষ্টি হয়েছে।

জানা গেছে, আনুপ্পুর জেলার গুদারু গ্রাম থেকে অসুস্থ মা জয়মন্ত্রী যাদবকে শাহোদল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান সুন্দর যাদব নামের এক যুবক।

শনিবার দিনগত রাতে মায়ের মৃত্যু হলে মরদেহ গ্রামে নিয়ে যাওয়ার জন্য হাসপাতাল কর্তৃপক্ষের কাছে শবযান চান সুন্দর। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, গুদারু গ্রামে মরদেহ নিয়ে যেতে পাঁচ হাজার রুপি দিতে হবে।

সেই টাকা জোগাড় করতে না পারায় শেষমেশ ১০০ রুপি দিয়ে কাঠের পাটাতন কিনে তার ওপর মরদেহ রেখে দড়ি দিয়ে বাঁধেন সুন্দর। এভাবেই মোটরসাইকেলে করে মায়ের মরদেহ হাসপাতাল থেকে ৮০ কিলোমিটার দূরের গ্রামে নিয়ে যান তিনি।

সুন্দর যাদব বলেন, বুকে ব্যথা অনুভব করায় মাকে প্রথমে জেলা হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। পরে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। দুই হাসপাতালেই চিকিৎসক ও নার্সদের গাফিলতির কারণে আমার মা মারা গেছেন।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, শাহোদল মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসাসেবা সরবরাহের সব ব্যবস্থা থাকলেও এখান থেকে যথাযথ চিকিৎসা মেলে না।সূত্র: এনডিটিভি

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com