1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

মিছিল-স্লোগানে মুখরিত গোলাপবাগ মাঠ

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১০ ডিসেম্বর, ২০২২
  • ১৭৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: যতই সময় যাচ্ছে ততই নেতাকর্মীদের ভিড় জমছে। মিছিল-স্লোগানে মুখরিত হয়ে উঠেছে গোলাপবাগ মাঠ। শনিবার (১০ ডিসেম্বর) সকাল ১১টায় এ মাঠেই বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশ হবে।

বিকেলে অনুমতি পাওয়ার পর থেকেই ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসতে থাকে বিএনপির নেতাকর্মীরা। তারা এসে বিভিন্ন শ্লোগান দিচ্ছেন। বেগম খালেদা জিয়ার মুক্তি চাই, তারেক রহমানের মামলা প্রত্যাহার করতে হবে, করতে হবে। ভোট চোর সরকার, আর নাই দরকার। সরকার বিরোধী অনেক স্লোগান দিচ্ছেন আগত নেতাকর্মীরা।

সমাবেশের মাঠে কথা হয় ঝিনাইদহ থকে আসা এক কর্মীর সাথে। তিনি জানান, পাঁচ দিন আগেই তিনি ঢাকায় এসেছেন। ঢাকার সমাবেশকে সফল করতে।

বগুড়া সারিকান্দ্দি বিএনপির উপজেলা সভাপতি আহসান তৈয়ব জাকির ঢাকায় এসেছেন আট দিন আগে, তিনি বলেন, এখানে আসার একমাত্র কারণ বেগম খালেদা জিয়াকে মুক্তির জন্য। তারেক রহমানের মামলা প্রত্যাহার করতে হবে। মিথ্যা মামলা দিয়ে কোনোভাবেই বিএনপি নেতাকর্মীদের থামানে যাবে না। আমরা জীবন দিয়ে হলেও দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করব।

সন্ধ্যা সাড়ে ৭টার মধ্যে পুরো মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে গেছে।

১০ ডিসেম্বর সমাবেশ করার জন্য বিএনপি শুরু থেকেই নয়াপল্টনের সড়ক ব্যবহারের দাবি জানিয়ে আসছিল। আর সরকার শুরু থেকেই বলে আসছিল নয়াপল্টনে সমাবেশ করতে দেয়া হবে না। বিএনপিকে সমাবেশ করতে হবে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে। তবে সোহরাওয়ার্দীর বিষয়ে শুরু থেকেই আপত্তি জানিয়ে আসছিল বিএনপি। তারা আরামবাগ ও সেন্ট্রাল গভর্নমেন্ট স্কুলের মাঠের প্রস্তাব দিলেও পুলিশ তাতে রাজি হয়নি। দফায় দফায় আলোচনা শেষে রাজধানীর গোলাপবাগে সমাবেশ করার অনুমতি পায় বিএনপি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com