1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

মিরপুরে সড়ক অবরোধ করে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১ নভেম্বর, ২০২৩
  • ২০১ বার দেখা হয়েছে

রাজধানীর মিরপুর এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে পোশাকশ্রমিকরা। তাদের দাবি, গতকাল মঙ্গলবার বিক্ষোভের সময় সরকার দলীয় লোকজনের তাদের এক সহকর্মী নিহত হয়েছে। এমন দাবি তুলে তারা আজ বুধবার (১ নভেম্বর) সকালে কর্মস্থলে প্রবেশ করার কিছুক্ষণ পর বিক্ষোভ মিছিল নিয়ে বের হয়। কিন্তু তাদের এই দাবির স্বপক্ষে তেমন কোনো প্রমাণ পায়নি বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

বুধবার (১ নভেম্বর) মিরপুর ১ নম্বর এলাকায় সরেজমিনে এমন চিত্র দেখা যায়।

সরেজমিন দেখা যায়, লাঠি হাতে কয়েকশ শ্রমিক মিরপুর ১ নম্বর গোলচত্বরে অবস্থান করছেন। টেকনিক্যাল থেকে আসা সব ধরনের যানবাহন ঘুরিয়ে দিচ্ছেন তারা। শ্রমিক আন্দোলনের ভয়ে আশপাশের ব্যবসায়ীরাও তাদের দোকানপাট বন্ধ করে দিয়েছেন।

এ ছাড়া ক্যামেরা দেখলে তেড়ে আসছেন শ্রমিকরা। কিন্তু এখন অবধি ঘটনাস্থলে পুলিশের কোনো উপস্থিতি দেখা যায়নি।

গার্মেন্টস শ্রমিকদের একজন জানিয়েছেন, শ্রমিকদের একটি বড় অংশ মিরপুর ১১ নম্বরে অবস্থান নিয়েছে। এখন তারা সেখানেই জড়ো হবেন।

মিরপুর ১ নম্বর এলাকা ছাড়াও ১০, ১১, ১৩ ও ১৪ নম্বর এলাকায় শ্রমিক বিক্ষোভের খবর পাওয়া গেছে।

এর আগে সকাল ৮টা থেকে ৯টা পর্যন্ত পোশাক শ্রমিকরা মিরপুর ১০ নম্বর গোল চত্বরে অবস্থান নেয়। সেসময় ওই এলাকায় যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। পরে সকাল ৯টায় মিরপুর ১০ নম্বর গোল চত্বর থেকে ১৪ নম্বরের দিকে চলে যায় তারা। এ সময় কয়েকটি গার্মেন্টসের ফটক ভাঙচুর করতে দেখা যায় শ্রমিকদের।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com