1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

মির্জা ফখরুলকে বাসা থেকে আটক

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩
  • ১৩৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে তার গুলশানের বাসা থেকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। রোববার (২৯অক্টোবর) বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে সকালে বিএনপি মহাসচিবের গুলশানের বাসায় যায় আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর সদস্যরা। পরে তাকে আটক করা হয়েছে বলে জানান শায়রুল।

এদিকে বিএনপির স্থায়ী কমিটি সদস্য মির্জা আব্বাসের শাহজাহানপুরের বাসা সকাল থেকে ঘেরাও করে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী। তারা গেইট ভাঙ্গার চেষ্টা করছে করছে বলেও অভিযোগ করা হয়।

আজ সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল পালনের ঘোষণা দিয়েছে বিএনপি ও জামায়াতে ইসলামী বাংলাদেশ। শনিবার সমাবেশ পণ্ড হওয়ার পর দলীয় কার্যালয়ের নিচে হ্যান্ড মাইকে প্রথমে হরতালের ঘোষণা দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে জামায়াতের পক্ষ থেকেও আলাদাভাবে হরতাল পালনের ঘোষণা দেওয়া হয়।

তবে দিনের শুরুতে এখন পর্যন্ত দুই জায়গায় বাসে আগুন দেয়া ছাড়া হরতালের তেমন কোনো প্রভাব দেখা যায়নি। কিছুটা কম হলেও অন্যান্য দিনের মতোই রাজধানীতে চলছে গণপরিবহনসহ সব ধরনের যানবাহন। রাজধানীর বিভিন্ন এলাকার ঘুরে দল দুটির কোনো নেতাকর্মীকে সড়কে দেখা যায়নি। তবে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।

সরেজমিনে দেখা গেছে, ঢাকার সড়কে অন্যান্য দিনের মতোই সাধারণ মানুষ নিজ নিজ গন্তব্যে বের হয়েছে। এমনকি সড়কগুলোতে আস্তে আস্তে সব ধরনের যানবাহন নামতে শুরু করেছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের কর্ম-চাঞ্চল্যের পাশাপাশি বাড়তে শুরু করেছে ব্যক্তিগত ও গণপরিবহন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com