1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

মুন্সীগঞ্জে অটো চালককে হত্যা করে অটো ছিনতাই, গ্রেফতার ৫

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ৩৯২ বার দেখা হয়েছে

মোহাম্মদ তিতুমীর বেপারী (মুন্সিগঞ্জ প্রতিনিধি)
মুন্সীগঞ্জে নিখোঁজের তিন দিন পর খাল থেকে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার হওয়া অটোচালক মোহাম্মদ মুজিবুর রহমান (৪৫) হত্যাকাণ্ডে জড়িত ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানায়, ধারণা করা হচ্ছে গত ৩১ অক্টোবর বিকেল সাড়ে ৪টা থেকে ৩ নভেম্বর সকাল ৭টার মধ্যে অজ্ঞাতনামা ৩-৪ জন আসামি পূর্বপরিকল্পিতভাবে মুজিবুরকে হত্যা করে তার ব্যাটারিচালিত অটোরিকশা ও মোবাইল ফোন লুণ্ঠন করে। পরে লাশ গুমের উদ্দেশ্যে হাত-পা বেঁধে বিছানা ও কম্বল দিয়ে পেঁচিয়ে ডোবার পানিতে ফেলে দেওয়া হয়।

মামলা দায়েরের পর মুন্সীগঞ্জ জেলার পুলিশ সুপারের নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)-এর সার্বিক তত্ত্বাবধানে ইন্সপেক্টর (তদন্ত) জনাব সজিব দে, এসআই সোহাগ ও এসআই সাদ্দাম মোল্লার সমন্বয়ে একটি চৌকস তদন্ত টিম গঠন করা হয়।

তথ্য-প্রযুক্তির সহায়তায় টিমটি জানতে পারে, ৩১ অক্টোবর বিকেল ৬টার দিকে মুজিবুরকে ‘ইমরান’ নামের এক ব্যক্তি মুন্সীগঞ্জ থানার পঞ্চসার ইউনিয়নের বানিক্যপাড়া এলাকার তেলেরবিল এলাকায় তার ভাড়াটিয়া বাসায় নিয়ে যায়। সেখানে ইমরান, জয় ও সোহাগ মিলে মাদক সেবনের পর মুজিবুরকে অচেতন করে ফেলে। পরে হাত-পা বেঁধে সোহাগ রশি দিয়ে গলায় প্যাঁচ দেয়, ইমরান তার পা ধরে রাখে এবং জয় বুকের ওপর বসে কাঁচি দিয়ে বুকের ওপর আঘাত করে মুজিবুরকে নৃশংসভাবে হত্যা করে।

হত্যার পর আসামিরা সোহাগের বাড়ি থেকে আনা চাদর ও কম্বল দিয়ে লাশ মুড়িয়ে সোহাগের অটোরিকশায় করে পাশের ডোবায় ফেলে দেয়। পরদিন তারা অটোরিকশাটি হারুন নামের এক ব্যক্তির কাছে ৯৫ হাজার টাকায় বিক্রি করে এবং পরে হারুন রামসিং আলীর গ্যারেজে নিয়ে তা ১ লাখ ১ হাজার টাকায় বিক্রি করে দেয়।

পুলিশের ভাষ্য, গ্রেফতারকৃত আসামিরা দীর্ঘদিন ধরে নেশাজাতীয় মাদকদ্রব্য সেবন ও ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com