1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

মুফতী সৈয়দ ফয়জুল করিমের ওপর হামলা নিন্দা ও প্রতিবাদ; রওশন এরশাদ এমপি’র

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৩ জুন, ২০২৩
  • ২৯৭ বার দেখা হয়েছে

 

বরিশাল সিটি করর্পোরেশন নির্বাচনে হাতপাখার মেয়র প্রার্থী সৈয়দ ফয়জুল করিমের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জাতীয় পার্টির প্রধান পৃষ্টপোষক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ এমপি।

আজ এক বিবৃতিতে বেগম রওশন এরশাদ বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়র প্রার্থী মুফতী সৈয়দ ফয়জুল করিমের ওপর হামলা গণতান্ত্রিক ধারাকে ব্যহত করবে। এই হামলা গনতন্ত্র ও গণতন্ত্রকামী জনগনের উপর হামলার সামিল। বেগম রওশন এরশাদ বিবৃতিতে আরও বলেন, যে সকল দুস্কৃতিকারীরা সৈয়দ ফয়জুল করিমের ওপর হামলা চালিয়েছে তাদের অতি দ্রুত খুঁজে বের করে,- সুষ্ঠ তদন্তের মাধ্যমে অবিলম্বে তাঁদের বিচার করতে হবে।

বিরোধী দলীয় নেতা আরও বলেন, যে মুহুর্তে সকল দলের, সকল মতের ও জনগনের দাবী উঠেছে স্থানীয় ও জাতীয় নির্বাচন যেন সুষ্ঠ, অবাধ ও নিরপেক্ষ হয়। সেই মুহুর্তে এই হামলা সুষ্ঠ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করবে। গতকাল বরিশাল সিটি করর্পোরেশন নির্বাচন চলাকালীন দুপুর ১২ টায় তাঁর ওপর হামলা করার পর তিনি আহত হন। যা দুঃখজনক এবং অপ্রত্যাশিত। ২২ নং ওয়ার্ডে হাতপাখার ভোটারদের ঢুকতে দেওয়া হয়নি। প্রার্থী পুলিশ কমিশনার ও রির্টানীং অফিসারের কাছে লিখিত অভিযোগ করেন। বিরোধী দলীয় নেতা আশা করেন, অবিলম্বে সরকার এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। এবং রাজনীতিতে সকল দলের নেতা ও কর্মীদের ধৈর্য ধারন ও সহনশীল হওয়ারও আহবান জানিয়েছেন তিনি।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com