1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

মেঘনা নদীতে সাংবাদিক বিভুরঞ্জন সরকারের মরদেহ উদ্ধার

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ২৪৬ বার দেখা হয়েছে

সংবাদ প্রতিবেদক, কাজল : জ্যেষ্ঠ সাংবাদিক ও কলামিস্ট বিভুরঞ্জন সরকার (৭১)-এর মরদেহ মেঘনা নদীতে উদ্ধার করেছে নৌ পুলিশ। শুক্রবার (২২ আগস্ট) সকালে নারায়ণগঞ্জের কলাগাছিয়া এলাকায় ভাসমান অবস্থায় লাশটি দেখতে পেয়ে কলাগাছিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক সালেহ আহমেদ পাঠান নেতৃত্বে তা উদ্ধার করা হয়।

নৌ পুলিশ জানায়, রমনা থানায় করা নিখোঁজ জিডির ছবির সঙ্গে মিলিয়ে মরদেহের পরিচয় নিশ্চিত করা হয়েছে। এ বিষয়ে রমনা বিভাগের উপ-কমিশনার মাসুদ আলম বলেন, “মেঘনা নদীতে যে লাশ পাওয়া গেছে তা মোটামুটি নিশ্চিতভাবে সাংবাদিক বিভুরঞ্জন সরকারের। পরিবারের সদস্যরা আনুষ্ঠানিকভাবে শনাক্ত করলে পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হবে।” বর্তমানে মরদেহ মুন্সীগঞ্জ সদর হাসপাতালে রাখা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার (২১ আগস্ট) রাতে রাজধানীর রমনা থানায় নিখোঁজ ডায়েরি করেন বিভুরঞ্জন সরকারের ছেলে ঋত সরকার। জিডিতে তিনি উল্লেখ করেন, বনশ্রী অফিসে খোঁজ নিয়েও বাবাকে পাওয়া যায়নি। সর্বত্র খোঁজাখুঁজি ব্যর্থ হলে থানায় এসে সাধারণ ডায়েরি করতে বাধ্য হন।

উল্লেখ্য, বিভুরঞ্জন সরকার দৈনিক আজকের পত্রিকা-এর জ্যেষ্ঠ সহকারী সম্পাদক হিসেবে কর্মরত ছিলেন। তিনি গত ১৬ আগস্ট থেকে সাত দিনের ছুটিতে ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com