1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

মেয়েদের জন্য আলাদা খেলার মাঠ দাবি সাবিনার

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২২
  • ২৭৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : নানা আয়োজনে সাতক্ষীরায় জেলা প্রশাসন ও জেলা পুলিশের পক্ষ থেকে সংবর্ধনা পেলেন সাফজয়ী জাতীয় নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন ও তার পরিবার।

শনিবার প্রথমে সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে, পরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এ সংবর্ধনার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবিনা খাতুন ও তার মা মমতাজ বেগম, বোন শিরিনা আক্তার এবং প্রয়াত কোচ আকবর আলীর স্ত্রী রেহানা আক্তার।

অনুষ্ঠানে সাবিনা খাতুনকে জেলা প্রশাসনের পক্ষ থেকে এক লাখ টাকা অনুদান ও ক্রেস্ট প্রদান করা হয়েছে। এছাড়া জেলা পুলিশের পক্ষ থেকে ৫০ হাজার টাকা অনুদান দেওয়া হয়েছে।

জেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মো. হুমায়ুন কবির। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি।

এছাড়া উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সজীব খান, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আশরাফুজ্জামান আশু, মাহমুদ হাসান মুক্তি প্রমুখ।

নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন বলেন, সাতক্ষীরাবাসীর আন্তরিকতা ও ভালোবাসায় আমি মুগ্ধ। যখন ফুটবল খেলা শুরু করেছি তখন স্বপ্ন ছিল সাউথ এশিয়া গেমসে খেলব এবং ভালো পারফরম্যান্স দেখাব। আমি সেটা করতে পেরেছি এবং এটাই আমার সার্থকতা।

প্রয়াত কোচ আকবর আলীর কথা তুলে ধরে তিনি বলেন, আমার ফুটবল শেখার জন্য সবচেয়ে বেশি অবদান তার। তার কথা চিরদিন স্মরণে রাখতে চাই।

ফুটবল খেলা নিয়ে অনেক প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়েছে উল্লেখ করে সাবিনা খাতুন বলেন, সাতক্ষীরায় মেয়েদের খেলার জন্য আলাদা কোনো মাঠ নেই। একটা সময় আমরা ফুটবল প্র্যাকটিস করার সময় অনেক ছেলেরা ক্রিকেট খেলে আমাদের ব্যাঘাত ঘটাতো, এটা খুবই দুঃখজনক।

সাবিনা খাতুন মেয়েদের খেলার জন্য আলাদা মাঠের ব্যবস্থা করার প্রতি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।

জেলা পুলিশের আয়োজনে পৃথক অপর এক সংবর্ধনায় সভাপতিত্ব করেন সাতক্ষীরার পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান। উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সজীব খান, সদর থানার ওসি কাইয়ুম প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com