1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

মে দিবসের অন্তর্নিহিত শক্তি ও তাৎপর্য অনুসরণ করতে হবেঃ সাদ এরশাদ এমপি

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৩০ এপ্রিল, ২০২৩
  • ২৪৪ বার দেখা হয়েছে

 

স্মার্ট ও চতুর্থ শিল্প বিপ্লব সফল করতে শ্রমিকদের অন্ন, বস্ত্র, বাসস্থান ও চিকিৎসা সেবার নিশ্চয়তার দাবি জানিয়েছেন পল্লীবন্ধু এরশাদ-রওশন পুত্র এবং রংপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য ‘রাহ্গির আল মাহি সাদ এরশাদ।

১ লা মে ‘মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস’ উপলক্ষে এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেছেন, মেহনতি জনতার প্রত্যয় দীপ্ত ঐক্যের মহিমায় আত্মোৎসর্গেও পথ বেয়ে আবার ফিরে এসেছে মে দিবস। তিনি বলেন ‘১৮৮৬ সালের এমন একটি দিনে শিকাগোর হে মার্কেটে শ্রমিক শ্রেণীর প্রাপ্য অধিকার ও স্বার্থ রক্ষার জন্যে, শোষণের বিরুদ্ধে প্রতিরোধ এবং আত্মত্যাগের যে গৌরবময় ইতিহাস সৃষ্টি হয়েছিলো, তা অনাদিকাল ধরে বিশ্বের সকল শ্রমিকের কাছে স্বর্নোজ্বল হয়ে থাকবে। এই মহান দিবসে বাংলাদেশসহ বিশ্বের সকল মেহনতি মানুষের প্রতি জানাই আমার গভীর শ্রদ্ধা ও আন্তরিক শুভেচ্ছা।

সাদ এরশাদ এমপি বলেন, অম্লান মে দিবসের অন্তর্নিহিত শক্তি ও তাৎপর্য আমাদের জাতীয়, রাষ্ট্রীয় এবং সমাজ জীবনের সর্বক্ষেত্রে অনুসরণ করে চলতে হবে। শিকাগোর শ্রমিক আন্দোলনের সেই মহান নেতা পারসন্স ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে বলে গেছেন, “আমাদের প্রান উৎসর্গ করছি পৃথিবীর সকল মানুষের দাবী প্রতিষ্ঠার জন্য।” পারসন্সের বলা কথাটির মর্মার্থ বিশ্লেষণের মাধ্যমেই সকল শ্রেণির পেশাজীবি মানুষের যুক্তিযুক্ত অধিকার গুলো বাস্তবায়ন করা গেলেই কেবল আমরা সফল হবো একটি স্মার্ট ও চতুর্থ শিল্প বিপ্লব এর বাংলাদেশ গড়তে।

শুভেচ্ছা বার্তায় সাংসদ সাদ এরশাদ বলেন, ‘এই মহান দিনে আমার প্রত্যাশা- শ্রমিকের থাকে যেন সবল দুটি হাত, সতর্ক দু’টি চোখ, সংযত দুটি ঠোঁট- সুন্দর একটি মন। তাদের থাকে যেন অন্ন, বস্ত্র, বাসস্থান ও চিকিৎসার নিশ্চয়তা। স্মৃতির ফলকে খচিত, তাপিত রক্তের আক্ষরে রচিত সারা বিশ্বের সব শ্রমিকের হৃদয়ের নিভৃতে লালিত মে দিবসের আদর্শ ও উদ্দেশ্য যেন বাস্তবায়িত হয়- এ আমার একান্ত কামনা। মে দিবসের সত্তায় নতুন করে জন্ম নেবে আগামী দিনের মানুষের শক্তি ও স্বাধীনতা।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com