1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

মোহামেডানের হয়েই খেলবেন সাকিব

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৪ মার্চ, ২০২৩
  • ২২০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) গত মৌসুমেও মোহামেডানের জার্সিতে চুক্তিবদ্ধ হয়েছিলেন জাতীয় দলের পোস্টার বয় সাকিব আল হাসান। কিন্তু কয়েকদিন আগে গুঞ্জন উঠেছিল আসন্ন ঢাকা প্রিমিয়ার লিগে সাকিব আবাহনী লিমিটেডের হয়ে খেলবেন। যদিও পরবর্তীতে এক ভিডিও বার্তায় মোহামেডান স্পোর্টিং ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছিল, তাদের দলেই খেলবেন সাকিব।

শনিবার মোহামেডানের সঙ্গেই আনুষ্ঠানিক চুক্তি সেরেছেন বিশ্বসেরা এই টাইগার অলরাউন্ডার। সকাল সাড়ে ১০টায় তিনি মিরপুর শের-ই বাংলার সিসিডিএম কার্যালয়ে আসেন।সেখানে সব গুঞ্জন উড়িয়ে মোহামেডানে খেলার জন্যই আনুষ্ঠানিক কার্যক্রম সেরেছেন সাকিব। চুক্তি শেষে সংবাদমাধ্যমের পক্ষ থেকে কথা বলার চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।

ডিপিএলের গত মৌসুমেও সাকিব দলভুক্ত হয়েছিলেন মোহামেডানের। তবে জাতীয় দলের ও ব্যক্তিগত ব্যস্ততার কারণে সাকিব শুরুর দিকে যোগ দিতে পারেননি। পরবর্তীতে সুপার লিগের আগেই মোহামেডান আসর থেকে বিদায় নেওয়ায় আর খেলতে পারেননি সাকিব। যদিও পরবর্তীতে মোহামেডানের অনুমতি নিয়ে সাকিব লিজেন্ড অব রুপগঞ্জের হয়ে খেলেছিলেন।

উল্লেখ্য, ঘরোয়া ক্রিকেটের আসর ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) আগামী ১৫ মার্চ থেকে মাঠে গড়াবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com