1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

মৌসুমীর শরীর নিয়েও কটু কথা বলেছিলেন মুরাদ

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৭ ডিসেম্বর, ২০২১
  • ২৫৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে অসৌজন্যমূলক বক্তব্য দেওয়ায় তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানকে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর আজ ব্যক্তিগত কারণ দেখিয়ে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন প্রতিমন্ত্রী। সদ্য পদত্যাগপত্র জমা দেওয়া এই প্রতিমন্ত্রীকে নিয়ে বিতর্কের শেষ নেই।

শুধু নায়িকা মাহিয়া মাহিই নয়, তার কটূক্তির শিকার হয়েছিলেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়িকা মৌসুমীও। তাও একবার নয়, দুইবার! বিষয়টি নিয়ে ক্ষুব্ধ হয়েছিলেন সিনেমাপ্রেমীরাও। তবে এই বিষয়টি সেভাবে প্রকাশ্যে আসেনি।

গত অক্টোবরের শেষ সপ্তাহে ‘স্বপ্নের রাজকুমার’ সিনেমার মহরতে ডা. মুরাদ হাসান বলেন, ‘অসাধারণ একটি ছবি “কেয়ামত থেকে কেয়ামত”। সুপার-ডুপার হিট। মৌসুমী এখনো অভিনয় করছেন। সবই ভালো, শুধু ওয়েটটা কমাতে হবে। ফিল্মে যারা অভিনয় করবেন, তাদের কাছে হাতজোড় করে অনুরোধ করছি, ওয়েটটার দিকে নজর রাখবেন।’ বিষয়টি নিয়ে আরও ব্যঙ্গাত্মকভাবে কথা বলেন এই রাজনীতিবিদ।

এরপর গত ৩০ নভেম্বর, ‘ময়ূরাক্ষী’র মহরতে প্রতিমন্ত্রী বলেন, ‘এর আগে মৌসুমীকে নিয়ে কথা বলেছিলাম। অনেকেই মাইন্ড করেছেন। মৌসুমীকে টার্গেট করে বলেছি, তা তো নয়। আমি সবাইকে বলেছি। একজন নায়িকার ওয়েট কন্ট্রোল করতে হবে। নায়িকার ভূমিকায় কেউ যদি এমন “মোটাসোটা” হয়, এতে বাংলাদেশের মর্যাদা ক্ষুণ্ন হয়।’

সর্বশেষ সামাজিক যোগাযোগমাধ্যমে অসৌজন্যমূলক বক্তব্যের কারণে দেশজুড়ে সমালোচনার মুখে পড়েন ডা. মো. মুরাদ হাসান। তার সঙ্গে যুক্ত হয়, চিত্রনায়ক ইমন ও চিত্রনায়িকা মাহিয়া মাহির ফোনালাপ ফাঁস হওয়ার ঘটনা। সেখানে তিনি মাহিকে উদ্দেশ করে ধর্ষণের হুমকি ও আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে তাকে তুলে নিয়ে আসার হুমকি দেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com