1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

ম্যাচসেরার পুরস্কার দুই সাবেক কোচকে উৎসর্গ করলেন তহুরা

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪
  • ১৭৭ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক: নারী সাফ চ্যাম্পিয়নশিপের প্রথম সেমিফাইনালে ভুটানকে বড় ব্যবধানে হারিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ। এদিন হ্যাটট্রিক করে ম্যাচসেরা হয়েছে তহুরা খাতুন। আর এই ম্যাচসেরা পুরস্কার সাবেক দুই কোচ গোলাম রাব্বানী ছোটন ও মফিজ উদ্দিনকে উৎসর্গ করেছেন এই ফুটবলার।

এর আগে, ভারতকে হারানোর ম্যাচেও সেরা খেলোয়াড় হয়েছিলেন তহুরা। জোড়া গোল করে ম্যাচসেরার পুরস্কার অকালপ্রয়াত বন্ধু সাবিনা খাতুনকে উৎসর্গ করেছিলেন তিনি।

রোববার (২৭ অক্টোবর) নেপালের কাঠমাণ্ডুর দশরথ স্টেডিয়ামে ভুটানকে ৭-১ গোলে হারানোর ম্যাচে হ্যাটট্রিক করেছেন তহুরা খাতুন। এ ছাড়াও সাবিনা খাতুন দুটি, ঋতুপর্ণা চাকমা এবং মাসুরা পারভিন একটি করে গোল করেন।

ম্যাচশেষে তহুরা বলেন, আমার ট্রফিটা সাবেক কোচ ছোটন স্যার (জাতীয় দলের সাবেক কোচ গোলাম রব্বানী) এবং যে জায়গা থেকে উঠে এসেছিলাম, সেই কলসিন্দুরের মফিজ স্যারকে (মফিজ উদ্দিন) উৎসর্গ করছি। আমার দুই প্রিয় কোচকে ট্রফিটা উৎসর্গ করতে পেরে ভালো লাগছে।’

ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক নিয়ে এই ফুটবলার বলেন, এ রকম তো আর কেউ ভেবে মাঠে নামে না। প্রথম থেকে চেষ্টা ছিল যেহেতু ওপরে খেলি সুযোগ পেলে যাতে মিস না হয়। ঠান্ডা মাথায় যেন ফিনিশ করতে পারি। সেই চেষ্টা ছিল।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com