1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

ময়মনসিংহে ভোটকেন্দ্রে আগুন

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৬ জানুয়ারী, ২০২৪
  • ১৪৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ময়মনসিংহের গফরগাঁও উপজেলার একটি ভোটকেন্দ্রে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুনে ওই বিদ্যালয়ের (ভোটকেন্দ্রের) চারটি কক্ষ ক্ষতিগ্রস্ত হয়েছে। পুলিশ ভোটকেন্দ্রের প্রায় ৫০ গজ দূর থেকে পেট্রলের একটি খালি বোতল উদ্ধার করেছে।

শুক্রবার দিবাগত রাত সাড়ে ৪টার দিকে উপজেলার পড়শীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। বিদ্যালয়টি ভোটকেন্দ্রে হিসেবে নির্ধারিত। এ কেন্দ্রের ৯টি বুথে নারী ও পুরুষসহ ৪ হাজার ৬৫৮টি ভোট রয়েছে।

পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার দিবাগত গভীর রাতে বিদ্যালয়ের পেছনের জানালা দিয়ে পেট্রল ঢেলে আগুন লাগিয়ে দেওয়া হয়। আধাপাকা এই বিদ্যালয় ভবনের চারটি কক্ষের ওপরের টিনের চালা আগুনে পুড়ে গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

গফরগাঁও থানার ওসি (তদন্ত) আনোয়ার হোসেন জানান, জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে থানা পুলিশ ভোর ৫টার দিকে ঘটনাস্থলে যায়। র্যাব, বিজিবি, পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নির্বাচনবিরোধী নাশকতা মাথায় রেখে তদন্ত করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com