1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

যথাযথ মর্যাদায় নাগরপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’২৫ উদযাপন

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৯৬ বার দেখা হয়েছে

মোঃ হালিম মিয়া, বিশেষ প্রতিনিধি : বিনম্র শ্রদ্ধা, যথাযথ মর্যাদা ও পূর্ণ ভাবগাম্ভীর্যে অমর একুশে ফেব্রুয়ারিতে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সারা দেশব্যাপী মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’২৫ পালিত হলো।

এরই ধারাবাহিকতায় দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে টাঙ্গাইলের নাগরপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’২৫ পালিত হয়েছে। কর্মসূচির শুরুতে জাতির শ্রেষ্ঠ সন্তান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে একুশের প্রথম প্রহরে নাগরপুর উপজেলা প্রশাসন চত্বরে অবস্থিত শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করা হয়।

উক্ত পুষ্পস্তবক অর্পণে নাগরপুর উপজেলা প্রশাসন, নাগরপুর থানা পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদ, নাগরপুর উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠন, বাংলাদেশ কিন্ডারগার্টেন স্কুল এন্ড কলেজ ঐক্য পরিষদ নাগরপুর উপজেলা শাখা, নাগরপুর প্রেসক্লাব, নাগরপুর বাজার বণিক সমিতি, বাংলাদেশ অনলাইন সাংবাদিক ফোরাম নাগরপুর উপজেলা শাখা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন অংশগ্রহণ করে।

পরবর্তীতে দিবসের শুরুতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ছাত্র-ছাত্রীদের উপস্থিতিতে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রভাত ফেরী অনুষ্ঠিত হয়।

প্রভাত ফেরী শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে নাগরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত মোহাম্মদ নোমান এর সভাপতিত্বে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভা শেষে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ‍্যে অনুষ্ঠিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

দিনব্যাপী এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন নাগরপুর সহকারী কমিশনার (ভূমি) দীপ ভৌমিক, কৃষি কর্মকর্তা মোঃ রাশেদুল ইসলাম , নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম, জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা সহ উপজেলায় কর্মরত বিভিন্ন কর্মকর্তা, নাগরপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক-শিক্ষিকা ও অধ্যায়নরত ছাত্রছাত্রী স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com