1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

যাদের হাতে শহীদদের রক্ত, তাদের রাজনীতিতে ফেরার সুযোগ নেই: প্রেস সচিব

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪
  • ১৫২ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক: যাদের হাতে শহীদদের রক্ত, তাদের বিচার হওয়ার আগে রাজনীতিতে ফেরার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

মঙ্গলবার (১৯ নভেম্বর) বিকেলে বেনার নিউজ বাংলা আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

শফিকুল আলম বলেন, গণহত্যা আর অপরাধের বিষয়ে আওয়ামী লীগের মধ্যে নূন্যতম অনুশোচনাবোধ নেই, ক্ষমা চাওয়ার লক্ষণ নেই। উল্টো পুলিশ হত্যার বিষয়টিকে সামনে এনে তারা গণহত্যার অপরাধের বাইরে আলাদা বয়ান প্রতিষ্ঠার চেষ্টা করছে। এ অবস্থায় আওয়ামী লীগের বিচার হতেই হবে।

এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসনের উপদেষ্টা ড. মাহদী আমিনও বক্তব্য রাখেন।

তিনি বলেন, বিএনপিও আওয়ামী লীগের বিচার চায়, তবে নিষিদ্ধ হবে কি না, সেই সিদ্ধান্ত জনগণ নেবে।‌

অনুষ্ঠানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, যারা আওয়ামী লীগের সঙ্গে সমঝোতা করে পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চায়, তারা সাবধান হোন। আগে আওয়ামী লীগের বিচার হতে হবে। তারপর রাজনীতিতে আসতে পারবে কি, পারবে না তা নির্ধারণ হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com