1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

যুক্তরাষ্ট্রকে সুপার এইটে নিলো বৃষ্টি, পাকিস্তানের বিদায়

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৫ জুন, ২০২৪
  • ১৭৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: বৃষ্টিতে ভেসে গেছে আয়ারল্যান্ড ও যুক্তরাষ্ট্রের ম্যাচটি। এতে ৫ পয়েন্ট নিয়ে সুপার এইট নিশ্চিত করেছে স্বাগতিক আমেরিকা। আর গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হলো গত আসরের রানার্স-আপ পাকিস্তানকে।

লডারহিলের ম্যাচটিকে পাখির চোখ করে রেখেছিল পাকিস্তান। কারণ, ম্যাচটিতে কোনোভাবে আয়ারল্যান্ড জিতলেই পরের রাউন্ডে যাওয়ার সুযোগ তৈরি হতো পাকিস্তানের। কিন্তু জয় কিংবা ড্র হলেই তাদেরকে টপকে সেরা আটে জায়গা করে নিত যুক্তরাষ্ট্র। অবশেষে হয়েছেও তাই-ই।

বৃষ্টি বাধায় প্রার্থনা বৃথা গেছে পাকিস্তান সমর্থকদের। কারণ, ম্যাচ অফিসিয়ালদের কয়েক দফা মাঠ পরিদর্শনেও মাঠে গড়ানো যায়নি ম্যাচটি। শেষ পর্যন্ত কাট-অফ টাইমে স্থানীয় সময় ২টা ১৬মিনিটে ৫ ওভারের ম্যাচ হওয়ার কথা জানিয়েছিল আইসিসি। তবে আরেক দফা বৃষ্টি নামায় সেটি সম্ভব হলো। ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেছে ম্যাচ অফিসিয়াল।

এদিকে আগে থেকে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে থাকা যুক্তরাষ্ট্রের ঝুলিতে আরো ১ পয়েন্ট জমা হয়েছে। এতে এখন তাদের মোট পয়েন্ট ৫। অন্যদিকে সমান দুই পয়েন্ট নিয়ে তালিকার তিন ও চারে আছে যথাক্রমে পাকিস্তান-কানাডা। এছাড়া ১ পয়েন্ট নিয়ে তালিকার তলানিতে আছে আইরিশরা।

টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, গ্রুপ পর্বের সেরা দুই দল পরের পর্ব অর্থাৎ সুপার এইটে জায়গা করে নিবে। সেই হিসেবে টানা তিন জয়ে ৬ পয়েন্ট নিয়ে আগেই সুপার এইট নিশ্চিত করেছে ভারত। দ্বিতীয় দল হিসেবে কে যাচ্ছে তা নিয়ে ছিল শঙ্কা। অবশেষে গ্রুপ ‘এ’ থেকে দ্বিতীয় দল হিসেবে জায়গা করে নিল যুক্তরাষ্ট্র।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com