1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

যুক্তরাষ্ট্রে এক মাসে পোশাক রপ্তানি কমেছে ৩৫ শতাংশ

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০২৩
  • ২০৭ বার দেখা হয়েছে

যুক্তরাষ্ট্রের (ইউএস) ডিপার্টমেন্ট অব কমার্সের অফিস অব টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল প্রকাশিত প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। এই প্রতিবেদনে সেপ্টেম্বর মাস পর্যন্ত হালনাগাদ তথ্য রয়েছে।

যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, গত জানুয়ারি-সেপ্টেম্বর সময়ে দেশটিতে বাংলাদেশ ৫.৭৮ বিলিয়ন ডলারের তৈরি পোশাক রপ্তানি করেছে, আগের বছরের একই সময়ে যার পরিমাণ ছিল ৭.৫৪ বিলিয়ন ডলার। বছরের ব্যবধানে দেশটিতে পোশাক রপ্তানি কমেছে ১.৭৬ বিলিয়ন ডলার বা ১৭৬ কোটি ডলার।

অন্যদিকে চলতি বছরের সেপ্টেম্বর মাসে দেশটিতে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানির পরিমাণ ছিল ৫৯ কোটি ৪৭ লাখ ডলার। গত বছরের সেপ্টেম্বর মাসে দেশটিতে ৯১ কোটি ১০ লাখ ডলারের পণ্য রপ্তানি করেছিল বাংলাদেশ। গত বছরের সেপ্টেম্বরের তুলনায় এ বছরের সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রে তৈরি পোশাক রপ্তানি বাবদ আয় কমেছে ৩ কোটি ১৬ লাখ ডলার।

চলতি বছরের প্রথম নয় মাসের মধ্যে, জানুয়ারি ও জুলাই ছাড়া সাত মাসই মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি আগের বছরের সংশ্লিষ্ট মাসগুলোর তুলনায় কমেছে।

রপ্তানিকারকরা বলেছেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সৃষ্ট অর্থনৈতিক মন্দা এবং উচ্চ-মূল্যস্ফীতির কারণে যুক্তরাষ্ট্রের ভোক্তাদের ক্রয়-ক্ষমতা কমে গেছে। আর এ কারণে কমেছে তৈরি পোশাকের চাহিদা। দেশটিতে তৈরি পোশাক রপ্তানিতে এর নেতিবাচক প্রভাব পড়েছে।

তাদের মতে, এমন পরিস্থিতি আরও তিন থেকে চার মাস বিরাজ করতে পারে। তারপর হয়তো ধীরে ধীরে রপ্তানি বাড়তে পারে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com