1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

যুদ্ধবিরতি এবং দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের আহ্বান তুরস্কের

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৪৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: গাজায় যুদ্ধবিরতি এবং দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের আহ্বান জানিয়েছে তুরস্ক। ব্রাজিলে জি২০ শীর্ষ সম্মেলনে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি এ জন্য আরও গঠনমূলক, সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। তুরস্কের কূটনৈতিক সূত্রের উদ্ধৃতি দিয়ে এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। গাজায় হামলার জন্য ইসরাইলের কর্কশ ভাষায় সমালোচনা করে আসছে তুরস্ক। একই সঙ্গে জাতিসংঘের শীর্ষ আদালত ইন্টারন্যাশনাল ক্রাইমস ফর জাস্টিসে (আইসিজে) ইসরাইলের বিরুদ্ধে গণহত্যার বিচারে সমর্থন দিয়েছে।

তুরস্ক বার বার গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে আসছে। পশ্চিমা মিত্র বা উপসাগরীয় কিছু দেশের মতো ন্যাটো সদস্য তুরস্ক গাজার যোদ্ধাগোষ্ঠী হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে দেখে না। বুধবার ব্রাজিলের রাজধানী রিও ডি জেনিরোতে জি২০ পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে হাকান ফিদান বলেন, গাজায় বর্বরতা অবশ্যই বন্ধ করতে হবে। জরুরি ভিত্তিতে যুদ্ধবিরতির পদক্ষেপ নিয়ে সেখানে আলোচনা হয়। যুক্তরাষ্ট্র, জার্মানি ও মিশরের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে আরও ত্রাণ নিয়ে কথা হয়। সূত্র বলেছে, ফিদান এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের মধ্যে আলোচনায় উঠে এসেছে যত দ্রুত সম্ভব একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি অর্জনে পদক্ষেপ নেয়া।

অন্যদিকে জার্মান পররাষ্ট্রমন্ত্রী অ্যানালেনা বিয়ারবকের সঙ্গে আলোচনায় যুদ্ধ বন্ধে কঠোর পদক্ষেপ নিয়ে আলোচনা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com